মঙ্গলবার , ৯ জুলাই ২০২৪ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

অনন্ত-রাধিকার বিয়েতে যাচ্ছেন রাইমা

প্রতিবেদক
editor
জুলাই ৯, ২০২৪ ১১:২৯ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক: অনন্ত-রাধিকার বিয়ের আগের অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে এসেছিলেন বলিউড-হলিউডের অনেক তারকা। এবার জমকালো বিয়ের অনুষ্ঠানেও এর ব্যতিক্রম ঘটছে না। অনন্ত-রাধিকার বিয়ের আগের অনুষ্ঠানে জাস্টিন বিবারের মতো জনপ্রিয় পপতারকাও পারফর্ম করেছেন। বিয়ে এবং রিসেপশনের দিনও বলিউডের প্রায় সব তারকা হাজির থাকবেন। বিশ্বের অন্যতম এ আলোচিত বিয়ের অনুষ্ঠানে রাইমা সেনও আমন্ত্রণ পেলেন।

রাইমা সেন মুম্বাইতেও নিজের অবস্থান পাকাপোক্ত করেছেন। ‘দ্য ভ্যাকসিন ওয়ার’, ‘বস্তার’ সিনেমার পর এবার হিন্দি চলচ্চিত্রে ‘মা কালী’তে দেখা যাবে এ অভিনেত্রীকে। চরিত্র নির্বাচনের ক্ষেত্রে এখন আরও বেশি সচেতন এ অভিনেত্রী। নিজেই একথা জানিয়েছেন রাইমা। রাইমার অভিনয়ের অনুরাগীদের সংখ্যাও হিন্দি চলচ্চিত্রেও কম নয়! তিনি এবার আম্বানি পরিবারের বিয়ের অনুষ্ঠানেও নিমন্ত্রণ পেয়ে জানান দিলেন ‘খান-কাপুরদের সাম্রাজ্যে’ তিনিও জায়গা তৈরি করে ফেলেছেন।

এমন মহাআয়োজনে আমন্ত্রিত তারকাদের পোশাকের চমৎকারিত্ব থাকবে এটাই স্বাভাবিক। কোন অতিথি কেমন ডিজাইনের পোশাক পরে আসবেন, তা দেখার জন্য রীতিমতো মুখিয়ে রয়েছে নেটিজেনরা। রাইমা সেন অন্য তারকাদের থেকে অন্য পথে হাঁটছেন। তিনি গণমাধ্যমকে জানান, কোনো ডিজাইনারের করা ড্রেস নয়, মায়ের শাড়িই পরবেন এ অভিনেত্রী। আসছে ১৪ জুলাই অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের রিসেপশনে মা মুনমুন সেনের শাড়িতে রাইমাকে দেখা দেবেন রাইমা।

আসছে ১২ জুলাই সাতপাকে বাঁধা পড়বেন অনন্ত আম্বানি-রাধিকা মার্চেন্ট। হিন্দু বৈদিক মতে বিবাহবন্ধনে আবদ্ধ হবেন রাধিকা। জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে তাদের বিয়ের আসর বসবে বলে জানা গেছে।

সর্বশেষ - অন্যান্য