মঙ্গলবার , ২৭ মে ২০২৫ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

আজও সচিবালয়ে বিক্ষোভ করলেন কর্মচারীরা

প্রতিবেদক
editor
মে ২৭, ২০২৫ ২:৪৯ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ বাতিলের দাবিতে সচিবালয়ে টানা চতুর্থ দিনের মতো বিক্ষোভ করেছেন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা। মঙ্গলবার (২৭ মে) বেলা সাড়ে ১১টার পর সচিবালয়ে বিক্ষোভ করেন তারা। এদিকে, সকাল থেকেই সচিবালয় ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। মোতায়েন রয়েছে সোয়াট ও বিজিবির সদস্যরা।

সরেজমিনে দেখা যায়, সচিবালয়ের গেটের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য নিয়োজিত রয়েছেন। কর্মরত কর্মকর্তা ও কর্মচারী ছাড়া অন্য কাউকে সচিবালয়ে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। সাংবাদিকরাও সকালে প্রবেশ করতে পারেননি। অন্যদিকে, সচিবালয়-এনবিআরসহ বাংলাদেশে থাকা দুর্নীতিবাজ ও ফ্যাসিবাদের আমলাদের উৎখাতে ‘ফ্যাসিবাদ উৎখাত যাত্রা’ কর্মসূচি পালন করছে জুলাই মঞ্চ।

এর আগে, সোমবার (২৬ মে) টানা তৃতীয় দিনের মতো সচিবালয়ের প্রধান ফটক আটকে বিক্ষোভ করেন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা। বিক্ষোভ শেষে মঙ্গলবারের কর্মসূচি ঘোষণা করেন তারা। আর সচিবালয়ে মঙ্গলবার সব ধরনের দর্শনার্থীর প্রবেশ বন্ধ থাকবে বলে সোমবার বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

মানবপাচার রোধে বাংলাদেশ তার প্রতিশ্রুতিতে অটল রয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

নদীর উপর নির্মিত প্রকল্প পরিবেশগত ক্ষতি ডেকে আনছে : উপদেষ্টা রিজওয়ানা

শপথ নিলেন হাইকোর্টের ২১ বিচারপতি

হাসিনার বিরুদ্ধে আরেক মামলার আবেদন

গোপনে বাগদান সারলেন রাশমিকা মান্দানা

ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা: শেখ পরিবারের নামে থাকা সহস্রাধিক প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করা হয়েছে

‘বন্ধুকে’ পরাজিত দেখে খারাপ লাগছে কোহলির

সাংবাদিক রাশেদ রাজন গ্রেফতার, মুক্তি দাবি নেতাদের

‘মাদক মামলায় যুবককে ফাঁসিয়ে দেয়ার অভিযোগ দুই পুলিশের বিরুদ্ধে’