শুক্রবার , ৯ মে ২০২৫ | ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

ভারতের মিডিয়া ‘সার্কাস’ দেখাচ্ছে- বললেন সোনাক্ষী

প্রতিবেদক
editor
মে ৯, ২০২৫ ১১:৫৩ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : ভারতীয় সংবাদমাধ্যমে যেকোনো ঘটনাকে তিল কে তাল বানানো অর্থাৎ স্বাভাবিক কোনো কিছু ঘটলে তা অতিরঞ্জিত করে প্রচার করার মতো অভিযোগ নতুন কিছু নয়। এর বাইরেও সেদেশের সংবাদমাধ্যমের বিরুদ্ধে অপ্রচার কিংবা প্রোপাগান্ডা’র অভিযোগ তো রয়েছেই। আর তা নিয়ে সাধারণ দর্শকশ্রোতা থেকে শুরু করে পাঠক এমনকি তারকারাও বিরক্ত।

সম্প্রতি ভারত-পাকিস্তান উত্তেজনাকে কেন্দ্র করে ভারতের নানা মিডিয়ায় অপপ্রচারের অভিযোগ উঠেছে। এমন উত্তপ্ত আবহের সুযোগ নিতে গিয়ে ইন্টারনেট থেকে নেওয়া কিছু ভুয়া ভিডিও ও ছবি নিয়ে সেদেশের শীর্ষ সংবাদমাধ্যমগুলো পাকিস্তানে হামলার দৃশ্য বলে চালিয়ে দিচ্ছে। এর ফলে বিপাকেও পড়েছে সেই মেইনস্ট্রিম মিডিয়াগুলো। শুধু তাই নয়, সংবাদের তথ্যে ও ভাষায় অতিরঞ্জিত শব্দ প্রয়োগ, তথ্য বিভ্রাটের মতোও অভিযোগ রয়েছে। এবার তা নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা।

অপারেশন সিঁদুর নামে পাকিস্তানে চালানো ভারতের এই হামলা নিয়ে বলিউডের তারকারা নিজ দেশের সেনা-সরকারদের বাহবা দিচ্ছেন। তবে খানিকটা ব্যতিক্রমী অবস্থান নিতে দেখা গেল সোনাক্ষীকে। সামাজিক মাধ্যমে ক্ষোভ উগরে ভারতীয় গণমাধ্যমের সমালোচনা করে লিখলেন নানা কথা। ভারতীয় টেলিভিশন চ্যানেলগুলোর খবর পরিবেশনের পদ্ধতিকে সরাসরি ‘সার্কাস’ বলে বিদ্রুপ করলেন সোনাক্ষী।

সেই পোস্টে সোনাক্ষীর স্পষ্ট মন্তব্য, ‘অতিনাটকীয় সব দৃশ্য আর একনাগাড়ে শব্দের ঝংকার, লোকজনের চিৎকার আর শুধুই চিৎকার… এসব দেখে আমি ক্লান্ত! আপনারা কী করছেন? তথ্য বিকৃত না করে নিজের কাজটা করুন শুধু। ঈশ্বরের দোহাই, যুদ্ধের খবরকে চাঞ্চল্যকর করে তোলা আর মানুষের মধ্যে আতঙ্কের আবহ সৃষ্টি করা থেকে বিরত থাকুন; সংবাদের নামে আবর্জনা প্রচার বন্ধ করুন।’

উল্লেখ্য, শুক্রবার সকালে ভারতের সংবাদমাধ্যম এবং ডিজিটাল প্ল্যাটফর্মগুলোকে দেশের সামরিক অভিযান তথা সেনাদের গতিবিধির সম্প্রচার থেকে বিরত থাকার নির্দেশিকা জারি করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

তবে সোনাক্ষীর এই পোস্ট ঘিরে ভারতীয় গণমাধ্যমের দাবি, এই ধরনের খবর সম্প্রচারের ফলে যে দেশের সেনারা বিপদে পড়তে পারে তারই ইঙ্গিত অর্থে এই পোস্ট করেছেন অভিনেত্রী।

সর্বশেষ - অন্যান্য