রবিবার , ১১ আগস্ট ২০২৪ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

বাংলাদেশের ছাত্র আন্দোলন পাকিস্তানি তরুণদের অনুপ্রাণিত করেছে : ইমরান

প্রতিবেদক
editor
আগস্ট ১১, ২০২৪ ১:৪৪ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে আগামী ৩০ আগস্টের মধ্যে মুক্তি দিতে বর্তমান সরকারকে আল্টিমেটাম দিয়েছে পাকিস্তান স্টুডেন্ট ফেডারেশন (পিএসএফ)। সম্প্রতি বাংলাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। ধারণা করা হচ্ছে, এই আন্দোলন পাকিস্তানের তরুণদের অনুপ্রাণিত করেছে। পিএসএফ সতর্ক করেছে, তাদের দাবি পূরণ না হলে, দেশব্যাপী বিক্ষোভ শুরু হবে, যা দেশটিতে চলমান রাজনৈতিক উত্তেজনাকে আরো তীব্র করে তুলবে।

সংবাদ সংস্থা পিটিআই-এর সূত্রে জানা গেছে, খাইবার পাখতুনখোয়া প্রদেশে একটি উল্লেখযোগ্য সমাবেশের পর মঙ্গলবার (৬ আগস্ট) পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) ঘোষণা করেছে যে তারা ইমরান খানের মুক্তির দাবিতে এই মাসের শেষের দিকে ইসলামাবাদে একটি বিশাল সমাবেশ করবে।

এর আগে সোমবার, পিটিআই সোয়াবি জেলায় একটি সমাবেশ করে, যেখানে খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গন্ডাপুর, পার্টির চেয়ারম্যান গোহর আলী খান এবং মহাসচিব ওমর আইয়ুব উপস্থিতদের উদ্দেশে ভাষণ দেন। ভাষণে মুখ্যমন্ত্রী গন্ডাপুর বলেন, সাবেক ক্রিকেটার থেকে রাজনীতিবিদ হয়ে ওঠা দেশের বৃহত্তম দলের নেতাকে আর কারাবন্দী করে রাখা যাবে না।
ইসলামাবাদের ডি চকে একটি বড় সমাবেশের পরিকল্পনা করছেন বলেও তিনি জানান।

সমর্থকদের আশ্বস্ত করে গন্ডাপুর আরো বলেন, পিটিআই যদি ক্ষমতায় আসে তাহলে তারা সন্ত্রাসবাদ নির্মূল করবে। এবং দেশে চলমান অন্যায়-অত্যাচারের বিচার করবে। উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট গ্রেফতার হওয়া ইমরান খানকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে স্থানান্তর করার আগে প্রাথমিকভাবে বন্দী করে রাখা হয়েছিল। তিনি ২০০টিরও বেশি মামলার মুখোমুখি হয়েছেন এবং কয়েকটিতে দোষী সাব্যস্ত হয়েছেন।

সূত্র : পাকিস্তান ট্রিবিউন

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

কসবা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশির মৃত্যু

পরিবেশ রক্ষায় পাটকেন্দ্রিক শিল্প-সংস্কৃতির প্রসার ও উদ্ভাবন জরুরি: রিজওয়ানা হাসান

কেরালায় আতশবাজির মজুতে বিস্ফোরণ : আহত দেড় শতাধিক

চলমান তাপপ্রবাহের কারণে মঙ্গলবারও ঢাকাসহ ২৭ জেলায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

দুর্নীতির অভিযোগ নিয়ে টিউলিপের চিঠি, পাল্টা জবাব দুদকের

পুরোপুরি নিভেছে লস অ্যাঞ্জেলসের দাবানল

ইউট্যাব রাবি শাখার সভাপতি অধ্যাপক মামুনুর রশিদ, সম্পাদক অধ্যাপক জাহাঙ্গীর

১১ মিনিটের ব্যবধান, ফেসবুকে হাসনাতের দুই পোস্ট

প্রতীক পেলেন রাজশাহীর ছয়টি আসনের ২৯ প্রার্থী

সেনাবাহিনীর যে বার্তা পেয়ে দেশত্যাগের সিদ্ধান্ত নেন শেখ হাসিনা