নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ টিচার অ্যাসোসিয়েশন অব গভ: ফিজিক্যাল এডুকেশন কলেজের দ্বি-বার্ষিক কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গত ২৭ অক্টোবর সমিতি ভুক্ত ৬টি কলেজের সদস্যদের প্রত্যক্ষ ভোটে এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনের পর মঙ্গলবার ফলাফল ঘোষণা করা হয়। ফলাফলে সভাপতি নির্বাচিত হয়েছেন রাজশাহীর কৃতি সন্তান ও ঢাকা সরকারী শারীরিক কলেজের শিক্ষক রায়হান হোসাইন ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ঢাকার সরকারী শারীরিক শিক্ষা কলেজের শিক্ষক আব্দুল বারী।
এছাড়াও সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন রাজশাহীর সরকারী শারীরিক শিক্ষা কলেজের শিক্ষক সাইফুল ইসলাম, যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়েছেন ময়মনসিংহ শারীরিক শিক্ষা কলেজের শিক্ষক হানিফ আলী, আইসিটি ও মিডিয়া সম্পাদক নির্বাচিত হয়েছেন রাজশাহীর সরকারী শারীরিক কলেজের শিক্ষক রুহুল আমিন, অর্থ-সম্পাদক ঢাকা সরকারী শারীরিক শিক্ষা কলেজের শিক্ষক বেলাল হোসেন ও প্রচার সম্পাদক নির্বাচিত হয়েছেন বরিশাল সরকারী শারীরিক কলেজের শিক্ষক ইয়াকুব আলী। নির্বাচনে রির্টানিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন রাজশাহী সরকারী শারীরিক কলেজের প্রভাষক রুহুল আমিন।


















