শনিবার , ৭ মার্চ ২০২৬ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

হরমুজ প্রণালির কাছে মাল্টার পতাকাবাহী ট্যাংকারে ইরানের হামলা

প্রতিবেদক
editor
মার্চ ৭, ২০২৬ ২:৫২ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : ইরান উপসাগরে মাল্টার পতাকাবাহী একটি তেলবাহী ট্যাংকারে ড্রোন হামলা চালিয়েছে বলে জানিয়েছে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। শনিবার সকালে হরমুজ প্রণালিতে আইআরজিস’র নৌবাহিনীর সতর্কতা উপেক্ষা করার পর একটি তেল ট্যাংকারে একটি আত্মঘাতী ড্রোন হামলা চালানো হয়।

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম এক প্রতিবেদনে বলা হয়েছে, আইআরজিসি নৌবাহিনীর বারবার সতর্কবার্তা উপেক্ষা করে হরমুজ প্রণালি এলাকায় চলাচল করায় ‘প্রিমা’নামের একটি তেলবাহী জাহাজকে ড্রোন দিয়ে লক্ষ্যবস্তু করা হয়। জাহাজ চলাচল সংক্রান্ত ওয়েবসাইট মেরিন ট্রাফিকের তথ্য অনুযায়ী, ‘প্রিমা’ একটি তেল ও রাসায়নিকবাহী ট্যাংকার, যা মাল্টার পতাকাবাহী।

উল্লেখ্য, ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের নৃশংস সামরিক আগ্রাসন এবং ২৮শে ফেব্রুয়ারি তেহরানে মার্কিন-ইসরায়েলি যৌথ হামলায় ইসলামি বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনির মৃত্যুর কারণে টানা অষ্টম দিনের মতো হরমুজ প্রণালি ইরানের কৌশলগত নিয়ন্ত্রণে রয়েছে।

সূত্র : তাসনিম নিউজ

সর্বশেষ - অন্যান্য