বুধবার , ২৩ জুলাই ২০২৫ | ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

রিয়ালের নম্বর জার্সি পাচ্ছেন এমবাপ্পে

প্রতিবেদক
editor
জুলাই ২৩, ২০২৫ ১২:৩২ অপরাহ্ণ

স্পোর্টস ডেস্ক : লুকা মদরিচ রিয়াল মাদ্রিদ ছাড়ার পর কপাল খুলেছে কিলিয়ান এমবাপ্পের। ক্লাবটির দশ নম্বর জার্সির মালিক হতে যাচ্ছেন তিনি। এমন তথ্য জানিয়েছে ইএসপিএন। রিয়ালে এতদিন ১০ নম্বর জার্সি পরা মদরিচ ১৩ বছরের সম্পর্ক ছিন্ন করে এসি মিলানে চলে গেছেন। রিয়ালে অভিষেকের পর ৯ নম্বর জার্সি পরার সুযোগ পান এমবাপ্পে। ফরাসি তারকা নতুন জার্সিটি পরতে পারবেন আগামী মৌসুমে।

ফ্রান্স জাতীয় দলে ১০ নম্বর জার্সিটাই পরতেন এমবাপ্পে। রিয়ালে আসার পর থেকেও সেই পরিকল্পনা ছিল তার। অবশ্য সেক্ষেত্রে ওই নম্বর উন্মুক্ত থাকা সাপেক্ষেই এমনটা করতে পারতেন। জানা গেছে, মদরিচ চুক্তির মেয়াদ বাড়িয়ে রিয়ালে থাকলে আরও এক মৌসুম হয়তো ৯ নম্বর জার্সি পরতেন এমবাপ্পে। মানসিকভাবে সেই প্রস্তুতিও নিয়ে রেখেছিলেন।

গত গ্রীষ্মে দীর্ঘ অপেক্ষার পর পিএসজি থেকে নিজের কাঙ্ক্ষিত ক্লাবটিতে যোগ দেওয়ার সুযোগ পান এমবাপ্পে। তার পর স্প্যানিশ লিগে ব্যক্তিগতভাবে দারুণ মৌসুমও কাটিয়েছেন। লা লিগায় ৩১ গোল করে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন ২৬ বছর বয়সী। শুধু কি তাই? ক্লাব লিজেন্ড ক্রিস্টিয়ানো রোনালদোর অভিষেকে করা সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৩ গোলের কীর্তিকেও ছাড়িয়ে গেছেন তিনি।

তবে মাদ্রিদ বড় কোনও শিরোপা জিততে না পারায় এমবাপ্পেকে এখনও কিছু মহল থেকে সমালোচনার মুখে পড়তে হচ্ছে। সর্বশেষ মৌসুম লা লিগায় রানার্স আপ হিসেবে শেষ করেছে। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালেও হেরেছে আর্সেনালের কাছে।

সর্বশেষ - অন্যান্য