বুধবার , ৪ মার্চ ২০২৬ | ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

আলো আমাদের ঠিক পথ দেখাবে : প্রিয়াঙ্কা চোপড়া

প্রতিবেদক
editor
মার্চ ৪, ২০২৬ ১২:৩২ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতিতে উদ্বিগ্ন পুরো বিশ্ব। যুদ্ধের উত্তাপ আর ফ্লাইট বাতিলের বিড়ম্বনায় দুবাইয়ে আটকে আছেন অসংখ্য ভারতীয় পর্যটক, যাদের মধ্যে রয়েছেন তারকাও। এই অস্থির ও ভীতিজনক পরিস্থিতির মাঝেই শান্তির বার্তা নিয়ে হাজির হলেন বলিউড ও হলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া।

হোলিকা দহনের শুভেচ্ছা জানিয়ে প্রিয়াঙ্কা মানুষের মনে আশার আলো জ্বালানোর আহ্বান জানান। সামাজিক যোগাযোগ মাধ্যমে উদযাপনের একটি ছবি শেয়ার করে তিনি লেখেন, ‘বিশ্বজুড়ে বর্তমানে অনেক কিছু ঘটছে। আমরা এক কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। ‘তবে আমার বিশ্বাস, আলো আমাদের ঠিক পথ দেখাবে। এই আলোর মাধ্যমেই হবে সমস্ত মন্দের ওপর ভালোর জয়।’

প্রিয়াঙ্কা বর্তমানে তার নতুন সিনেমা ‘দ্য ব্লাফ’-এর জন্য ব্যাপক প্রশংসা কুড়াচ্ছেন। জলদস্যুদের রোমাঞ্চকর গল্পে নির্মিত এই ছবিতে কার্ল আরবান ও ইসমাইল ক্রুজ কর্ডোভার মতো তারকাদের সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করেছেন তিনি। ছবিটি বর্তমানে ওটিটি প্ল্যাটফর্ম প্রাইম ভিডিওতে দেখা যাচ্ছে।

তবে ভারতীয় ভক্তদের জন্য সবচেয়ে বড় খবর হলো, দীর্ঘ ৮ বছর পর ফের দেশি সিনেমায় ফিরছেন ‘দেশি গার্ল’। কিংবদন্তি নির্মাতা এসএস রাজামৌলির ‘বারাণসী’ সিনেমার মাধ্যমে এই প্রত্যাবর্তন ঘটছে তার।

মহেশ বাবু ও পৃথ্বীরাজ সুকুমারন অভিনীত এই বিগ বাজেটের ছবিটির কিছু অংশ চিত্রায়িত হবে অ্যান্টার্কটিকায়। এর মাধ্যমে প্রথম কোনো ভারতীয় সিনেমা হিসেবে অ্যান্টার্কটিকা মহাদেশে পা রাখবে ‘বারাণসী’। ২০২৭ সালের এপ্রিলে এটি প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে।

সর্বশেষ - অন্যান্য