বুধবার , ৪ মার্চ ২০২৬ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

ভূমধ্যসাগরে পরমাণু শক্তিচালিত বিমানবাহী রণতরী পাঠাচ্ছে ফ্রান্স

প্রতিবেদক
editor
মার্চ ৪, ২০২৬ ১২:৩১ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধে প্রথমবারের মতো সরাসরি অংশ নিচ্ছে ফ্রান্স। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ জানিয়েছেন, ফ্রান্সের পরমাণু শক্তিচালিত বিমানবাহী রণতরী চার্লস দ্য গল-কে ভূমধ্যসাগরে মোতায়েনের নির্দেশ দিয়েছেন তিনি।

গতকাল মঙ্গলবার টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে এ তথ্য জানিয়ে ম্যাক্রোঁ বলেছেন, ২ মার্চ সোমবার ভূমধ্যসাগরীয় অঞ্চলের দেশ সাইপ্রাসে ব্রিটেনের সামরিক ঘাঁটিতে আঘাত হেনেছে ইরান থেকে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র-ড্রোন। যেহেতু সাইপ্রাস ইউরোপের দেশগুলোর জোট ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-এর সদস্য, তাই ইইউ’র সনদ মেনেই সাইপ্রাসের নিরাপত্তার জন্য ভূমধ্যসাগরে নিজেদের বিমানবাহী রণতরী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে ফ্রান্স। ইতোমধ্যে চার্লস দ্য গল বাল্টিক সাগর থেকে ভূমধ্যসগরের উদ্দেশে রওনা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

ভাষণে ম্যাক্রোঁ বলেন, “এই মুহূর্তে সাইপ্রাসের নিরাপত্তা সহায়তা প্রয়োজন। এ কারণেই আমি ভূমধ্যসাগরে যুদ্ধবিমান ও চার্লস দ্য গল-কে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি। বাল্টিক সাগর থেকে ইতোমধ্যে চার্লস দ্য গল রওনা হয়েছে, বুধবার সন্ধ্যার মধ্যে ভূমধ্যসগারে পৌঁছে যাবে।”

প্রেসিডেন্ট ম্যাক্রোঁ আরও জানান, কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ফ্রান্সের নিরাপত্তা চুক্তি আছে। মধ্যপ্রাচ্যের অপর দুই দেশ জর্ডান এবং ইরাকের সঙ্গেও নিরাপত্তা বিষয়ক দৃঢ় প্রতিশ্রুতি রয়েছে। মধ্যপ্রাচ্যে বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে ফ্রান্স এসব চুক্তি ও প্রতিশ্রুতির প্রতি দায়িত্বশীল থাকবে। “আমাদের অবস্থান থেকে যতখানি সম্ভব, আমরা প্রচেষ্টা চালিয়ে যাব”, ভাষণে বলেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট।

সূত্র : গ্লোবাল নিউজ, রয়টার্স

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

দক্ষিণ আফ্রিকার সামনে দাঁড়াতেই পারল না আফগানিস্তান

যুদ্ধাপরাধের দায়ে কঙ্গোর সাবেক প্রেসিডেন্টের মৃত্যুদণ্ড

বিমানবন্দরে আটকে দেওয়া হলো বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরকে

প্রত্যক্ষ-পরোক্ষভাবে আমরা প্রত্যেকেই দুর্নীতিতে জড়িয়ে যাচ্ছি : বিভাগীয় কমিশনার

প্রধান উপদেষ্টার কাছে স্বাস্থ্য সংস্কার কমিশনের প্রতিবেদন হস্তান্তর

যুক্তরাষ্ট্রই ইসরাইলকে বাঁচিয়েছে : ডোনাল্ড ট্রাম্প

কুমার শানুর পক্ষেই রায় দিলেন আদালত

প্রথম ধাপের বিশ্ব ইজতেমা শুরু ৩১ জানুয়ারি : স্বরাষ্ট্র উপদেষ্টা

নেচার ইনডেক্সের র‍্যাংকিংয়ে শীর্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাকসু নির্বাচনে ইশতেহার ঘোষণা করল ছাত্রদল সমর্থিত প্যানেল