শুক্রবার , ২৩ জানুয়ারি ২০২৬ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

কুমার শানুর পক্ষেই রায় দিলেন আদালত

প্রতিবেদক
editor
জানুয়ারি ২৩, ২০২৬ ৯:৩৭ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : প্রাক্তন স্ত্রী রীতা ভট্টাচার্যের বিরুদ্ধে ৫০ কোটি টাকার মানহানি মামলা করেছিলেন ভারতের প্রখ্যাত গায়ক কুমার শানু। গায়কের করা এই মামলায় তার পক্ষেই রায় দিয়েছেন আদালত। একইসঙ্গে আদালত নির্দেশ দিয়েছেন যে, রীতা ভট্টাচার্য যেন কুমার শানুর বিরুদ্ধে ভবিষ্যতে আর কোনো মানহানিকর মন্তব্য না করেন।

গত কয়েক মাস ধরে বিভিন্ন সাক্ষাৎকারে কুমার শানুর বিরুদ্ধে একাধিক অভিযোগ আনেন রীতা ভট্টাচার্য। তিনি দাবি করেন, অন্তঃসত্ত্বা থাকাকালীন তাকে অত্যন্ত কষ্টে দিন কাটাতে হয়েছে এবং সে সময় কুমার শানু পরকীয়ায় লিপ্ত ছিলেন। এসব মন্তব্যকে মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে নিজের ভাবমূর্তি রক্ষার জন্য ৫০ কোটি টাকার মানহানি মামলা করেন গায়ক।

শানুর আইনজীবীর ভাষ্যমতে, প্রাক্তন স্ত্রীর এসব মন্তব্যের কারণে গায়কের ব্যক্তিগত ও আর্থিক ক্ষতি হয়েছে এবং তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন।

মামলা চলাকালীন রীতা ভট্টাচার্য তা প্রত্যাহারের আবেদন করেছিলেন। তবে আদালত কুমার শানুর দাবিকে আমলে নিয়ে নির্দেশ দিয়েছেন যেন রীতা গায়ককে নিয়ে কোনো ধরনের বিরূপ মন্তব্য না করেন। এ ছাড়া কুমার শানু দাবি করেছিলেন যে, বিভিন্ন প্ল্যাটফর্মে প্রকাশিত তার মানহানিকর সাক্ষাৎকারগুলো মুছে ফেলতে হবে।

বিতর্কের শুরু হয় অভিনেত্রী কুনিকা সদানন্দের একটি মন্তব্যের পর। একটি রিয়েলিটি শো-তে অংশ নিয়ে কুনিকা কুমার শানুর সঙ্গে তার অতীতের সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন। এর পরেই রীতা ভট্টাচার্য এক সাক্ষাৎকারে দাবি করেন, বিয়ের পর তিনি যখন অন্তঃসত্ত্বা ছিলেন, তখনই গায়ক বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন। সেই সময়ে বিষয়টি নিয়ে তাকে আদালতে পর্যন্ত যেতে হয়েছিল বলে জানান রীতা।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

আদানির সঙ্গে ঢাকার বিতর্কিত চুক্তিটি যেভাবে সম্পন্ন হয়েছিল

মালয়েশিয়ান কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার

আমরা ক্ষমতার জন্য রাজনীতি করতে আসিনি : তাসনিম জারা

৩ এপ্রিল থাইল্যান্ড সফরে যাচ্ছেন ড. ইউনূস

রাকসু নির্বাচনে স্বচ্ছ ব্যালট বাক্সসহ ৬ দফা দাবি ছাত্রদল মনোনীত প্যানেলের

গাছ লাগিয়ে ‘ম্যানগ্রোভ বনভূমি’ বানাবে দুবাই

আওয়ামী লীগকে নিষিদ্ধের কোনো পরিকল্পনা নেই সরকারের : শফিকুল আলম

নাসীরুদ্দীন ও তাসনিম জারার নেতৃত্বে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটি

এইচএসসির ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩ শতাংশ

রাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, তিন দিনের কর্মসূচি