রবিবার , ৮ ফেব্রুয়ারি ২০২৬ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

প্রতিবেদক
editor
ফেব্রুয়ারি ৮, ২০২৬ ৩:১৮ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে চমৎকার বৈঠক হয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিসটেনসন। বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্কের গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলেও জানান তিনি।

রোববার (৮ ফেব্রুয়ারি)) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও পররাষ্ট্র সচিব আসাদ আল সিয়ামের সঙ্গে পৃথক বৈঠক শেষে এ কথা বলেন মার্কিন রাষ্ট্রদূত।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, বেলা ১১টার দিকে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিসটেনসন পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছান। কর্মসূচির শুরুতে তিনি পররাষ্ট্র সচিব আসাদ আল সিয়ামের সঙ্গে বৈঠক করেন। পরে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠকে বসেন তিনি।

সূত্র জানায়, পররাষ্ট্র উপদেষ্টা ও পররাষ্ট্র সচিবের সঙ্গে রাষ্ট্রদূতের বৈঠক প্রায় দেড় ঘণ্টা ধরে চলে। বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক, আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন ইস্যু, বাণিজ্য, বিনিয়োগ এবং পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়।

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিসটেনসন বলেন, পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আমার একটি চমৎকার বৈঠক হয়েছে। আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আমরা ফলপ্রসূ আলোচনা করেছি।

ঢাকায় আসার পর পররাষ্ট্র উপদেষ্টা ও পররাষ্ট্র সচিবের সঙ্গে এটাই প্রথম বৈঠক ব্রেন্ট ক্রিস্টেনসেনের। গত ১২ জানুয়ারি বাংলাদেশে যুক্তরাষ্ট্রের ১৯তম ঢাকায় আসেন তিনি।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

নির্বাচিত সরকারে দায়িত্বে থাকার কোনো ইচ্ছা নেই : ড. ইউনূস

পদ্মা সেতুর ৭ম ও ৮ম কিস্তি পরিশোধ

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে রাবিতে ইউট্যাবের বর্ণাঢ্য বিজয় র‍্যালি

বিএনপি নেতা নাদিম মোস্তফার দাফন সম্পন্ন

নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ না থাকায় হতাশ বিএনপি

হাসিনা-রেহানাসহ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের ১৩ হাজার কোটি টাকার সম্পদ জব্দ

১৩ নভেম্বর ‘ঢাকা লকডাউন’ পরিস্থিতি স্বাভাবিক থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

মার্কিন-ইসরাইল আগ্রাসনের প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ সমাবেশ

ওমানকে হারিয়ে বিশ্বকাপে মিশন শুরু অস্ট্রেলিয়ার

হাসিনার মৃত্যুদণ্ড ‘খুবই উদ্বেগজনক’: শশী থারুর