সোমবার , ২ মার্চ ২০২৬ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

মার্কিন-ইসরাইল আগ্রাসনের প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ সমাবেশ

প্রতিবেদক
editor
মার্চ ২, ২০২৬ ১০:৪৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : মার্কিন সাম্রাজ্যবাদ ও ইসরাইলের যৌথ হামলার প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় নগরীর গণকপাড়ায় “সাম্রাজ্যবাদ বিরোধী নাগরিকবৃন্দ, রাজশাহী” আয়োজিত এই সমাবেশে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের এই আগ্রাসন আন্তর্জাতিক আইন, রাষ্ট্রের সার্বভৌমত্ব এবং মানবাধিকারের স্পষ্ট লঙ্ঘন। তারা বলেন, মার্কিন সাম্রাজ্যবাদ সারা বিশ্বে আগ্রাসন চালাচ্ছে, স্বাধীন দেশগুলোর সম্পদ দখল করছে। তারা অন্যায়ভাবে ইরানের ওপর হামলা করছে। এ ব্যাপারে বক্তারা জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলোর নিস্ক্রিয় ভূমিকার সমালোচনা করেন।

বক্তারা আরো উল্লেখ করেন, যুদ্ধ কখনো শান্তি আনতে পারে না। বোমা ও ক্ষেপণাস্ত্র সাধারণ মানুষের জীবন বিপন্ন করে, নারী-শিশুদের ভবিষ্যৎ ধ্বংস করে এবং আঞ্চলিক অস্থিরতা বাড়ায়। তাই আন্তর্জাতিক সম্প্রদায়কে মার্কিন-ইসরাইল আগ্রাসনের বিরুদ্ধে সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানানো হয়।

সমাবেশে উপস্থিত ছিলেন হেরিটেজ রাজশাহীর সভাপতি মাহবুব সিদ্দিকী, রাষ্ট্র সংস্কার আন্দোলন রাজশাহী জেলার সমন্বয়ক মাহমুদ জামান কাদেরী , রাজশাহী কলেজের বাংলা বিভাগের অধ্যাপক জুয়েল কিবরিয়া, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল রাজশাহী জেলা আহ্বায়ক আলফাজ হোসেন যুবরাজ, গণসংহতি আন্দোলন রাজশাহীর মহানগর সদস্য সচিব নাদিম সিনা প্রমুখ।

সর্বশেষ - অন্যান্য