শুক্রবার , ৬ ফেব্রুয়ারি ২০২৬ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু

প্রতিবেদক
editor
ফেব্রুয়ারি ৬, ২০২৬ ২:২৮ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) সহসভাপতি (ভিপি) আবদুর রশিদ জিতুসহ হল সংসদের বিভিন্ন পর্যায়ের নির্বাচিত নেতারা বিএনপিতে যোগ দিয়েছেন।

শুক্রবার (৬ জানুয়ারি) দুপুরে রাজধানীর নয়পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ছাত্রদলের সভাপতি-সাধারণ সম্পাদক ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর উপস্থিতিতে বিএনপিতে যোগ দেন জাকসুর ভিপিসহ অন্যান্যরা।

জিতু ছাড়াও জাকসুর বিভিন্ন পর্যায়ের নেতারা দলটির অঙ্গ-সংগঠন ছাত্রদলে যোগ দিয়েছেন। তারা হলেন- শহিদ সালাম বরকত হলের ভিপি মারুফ হাসান ও জিএস মাসুদ রানা মিন্টু এবং আ ফ ম কামালউদ্দিন হলের এজিএস রিপন মন্ডল। তারা এদিন যোগদান অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন।

এ ছাড়া, ছাত্রদলে যোগদান করেছেন নবাব সলিমুল্লাহ হলের ভিপি ইবনে শিহাব, আল বেরুনী হলের ভিপি রিফাত আহমেদ শাকিল, আফম কামালউদ্দিন হলের ভিপি জিএম এম রায়হান কবীর, রবীন্দ্রনাথ ঠাকুর হলের ভিপি অমিত বনিক, নওয়াব ফয়জুননেসা হলের ভিপি বুবলি আহমেদ, বেগম খালেদা জিয়া হলের ভিপি ফারহানা বিথি, মীর মোশাররফ হোসেন হলের জিএস শাহরিয়ার নাজিম রিয়াদ, শহীদ রফিক জব্বার হলের জিএস শরীফুল ইসলাম।

আব্দুর রশিদ জিতু ও তার সহকর্মীরা বিএনপি এবং অঙ্গসংগঠনে যোগদান করায় অভিনন্দন জানান রুহুল কবির রিজভী।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

মার্করামের ঝড়ে নিউজিল্যান্ডকে উড়িয়ে দিলো দক্ষিণ আফ্রিকা

রাজশাহীতে ২৪টি ককটেল ও ৪০টি দেশীয় অস্ত্র উদ্ধার

দেশে যথেষ্ট সার আছে, কৃত্রিম সংকটের চেষ্টা করলে ডিলারশিপ বাতিল: কৃষি উপদেষ্টা

বিপিএলের কয়েক গুণ প্রাইজমানি নারী আইপিএলে, কারা কত পেল?

মোহরানা কমিয়ে বিয়েকে সহজ করা উচিত : রাজশাহী বিভাগীয় কমিশনার

ইংল্যান্ডে খেলতে যাচ্ছেন সাব্বির

ফখরুলের গাড়িবহরে হামলা: হাছান মাহমুদসহ ৮৬ জনের নামে মামলা

আমরা ট্রাম্পকে ছাড়ব না, তাকে মাশুল গুণতেই হবে : নিরাপত্তা সচিব লারিজানি

পুলিশ কর্মকর্তাদের সম্পদের তদন্ত চলছে : চৌধুরী আব্দুল্লাহ আল মামুন

চির বিদায় নিলেন মুস্তাফা জামান আব্বাসী