সোমবার , ১৪ জুলাই ২০২৫ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

মোহরানা কমিয়ে বিয়েকে সহজ করা উচিত : রাজশাহী বিভাগীয় কমিশনার

প্রতিবেদক
editor
জুলাই ১৪, ২০২৫ ১০:০৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : মেয়েদের মোহরানা কমিয়ে বিয়ে সহজ করার পরামর্শ দিয়েছেন রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ। বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে সোমবার (১৪ জুলাই) বেলা সাড়ে ১১টায় রাজশাহী বিভাগীয় পরিবার পরিকল্পনা ভবনের স্পেকট্রাম কনফারেন্স রুমে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানের আয়োজন করে বিভাগীয় পরিবার পরিকল্পনা দফতর।

বিভাগীয় কমিশনার বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে গণবিবাহের আয়োজন থেকেই বোঝা যায়, বর্তমানে বিয়ে করা কতটা কঠিন হয়ে পড়েছে। মেয়েদের মোহরানা কমিয়ে বিয়েকে সহজ করা উচিত।’
তিনি বলেন, ‘এখন প্রায় সবারই একটি করে সন্তান হচ্ছে। দুজন মানুষের একটি সন্তান—এটা অনেকটাই কম। সন্তান সংখ্যা বাড়ানো উচিত।’

বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে পরিবার পরিকল্পনা বিষয়ে সচেতনতা বাড়ানোর প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে বিভাগীয় কমিশনার বলেন, ‘স্কুলের তুলনায় বিশ্ববিদ্যালয় পর্যায়ে সচেতনতা গড়ে তোলা বেশি জরুরি। পাশাপাশি কিশোর-কিশোরীদের নিয়ে ক্রিকেট, ফুটবল ও পরিবেশবিষয়ক ক্লাব গঠন করতে হবে। তারা ঘুরে ঘুরে শিখবে এবং জনস্বার্থে কাজ করবে।’এসময় তিনি সন্তানদের ন্যায্যতা ও সম্ভাবনা শেখানোর পরামর্শ দেন।

সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় পরিবার পরিকল্পনা দফতরের পরিচালক ডা. কুস্তুরি আমিনা কুইন। বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য বিভাগের পরিচালক মো. হাবিবুর রহমান, জেলা প্রশাসক আফিয়া আখতার এবং সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার বায়েজীদ-উল ইসলাম। স্বাগত বক্তব্য দেন জেলা পরিবার পরিকল্পনা দফতরের উপপরিচালক মো. আব্দুর রাজ্জাক।

অনুষ্ঠান শেষে পরিবার পরিকল্পনার বিভাগীয় পর্যায়ের শ্রেষ্ঠ ৪ জন কর্মী ও ৬টি প্রতিষ্ঠান, জেলা পর্যায়ে ৪ জন কর্মী ও ৫টি প্রতিষ্ঠান এবং থানা পর্যায়ে ২ জন কর্মীকে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।

সর্বশেষ - অন্যান্য