বুধবার , ৪ ফেব্রুয়ারি ২০২৬ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

সহিংসতার কোনো আশংকা নেই, পিসফুলই নির্বাচন হবে: রাজশাহীতে স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রতিবেদক
editor
ফেব্রুয়ারি ৪, ২০২৬ ৭:১৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : নির্বাচনে সহিংসতার কোনো আশংকা নেই; এই নির্বাচন পিসফুলই হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজশাহী কারা প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনের সামনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি।

নির্বাচনে দায়িত্ব পালন করা নিয়ে পুলিশের ভেতর ‘মব’ ভীতি কাজ করছে কিনা সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশের রেঞ্জ ডিআইজি ও পুলিশ কমিশনারকে পাশে ডেকে এনে সাংবাদিকদের দেখিয়ে বলেন, ‘এই যে তাকাইয়া দেখো, ভীত মনে হচ্ছে? ’নির্বাচনের প্রস্তুতি নিয়ে উপদেষ্টা বলেন, ‘প্রস্তুতি খুবই ভালো। সিসিটিভি প্রায় কেন্দ্রে লেগে গেছে। দু’একটা কেন্দ্রে যেখানে বাউন্ডারি ওয়াল নাই, সেখানে বাঁশের বেড়া দিয়ে ব্যবস্থা করে দিবে। তাদের প্রস্তুতি খুবই ভালো। নির্বাচন খুব শান্তিপূর্ণভাবে হয়ে যাবে। ’অবৈধ অস্ত্র নিয়ে উদ্বেগের ব্যাপারে তিনি বলেন, আমি বারবারই বলছি। এখানে অবৈধ অস্ত্র কিন্তু প্রতিনিয়তই উদ্ধার হচ্ছে। নির্বাচনটা খুবই শান্তিপূর্ণভাবে হবে,  উৎসবমুখরভাবেই হবে। পিসফুলই হবে।

’তিনি জানান, নির্বাচনে সারাদেশে সেনাবাহিনীর এক লাখ সদস্য দায়িত্ব পালন করবেন। এছাড়া নৌবাহিনীর পাঁচ হাজার, বিজিবির ৩৭ হাজার, কোস্ট গার্ডের চার হাজার, পুলিশের দেড় লাখ, ৯ হাজার র্যাব এবং আনসারের পাঁচ লক্ষাধিক সদস্য দায়িত্ব পালন করবেন।

এর আগে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। সভায় রাজশাহী বিভাগীয় কমিশনার  ড. আ. ন. ম. বজলুর রশীদ, ডিআইজি মোহাম্মদ শাহজাহান, মহানগর পুলিশ কমিশনার ড. জিল্লুর রহমানসহ পুলিশের ৮ জেলার পুলিশ সুপার (এসপি), আঞ্চলিক, জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা; উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) অংশ নেন।

সর্বশেষ - অন্যান্য