রবিবার , ২৯ জুন ২০২৫ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

থাইল্যান্ডে প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবিতে হাজারো মানুষের বিক্ষোভ

প্রতিবেদক
editor
জুন ২৯, ২০২৫ ১:২১ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রার পদত্যাগের দাবিতে শনিবার (২৮ জুন) দেশটির রাজধানী ব্যাংককে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছেন। প্রতিবেশী দেশ কম্বোডিয়ার সাথে সীমান্ত বিরোধ নিয়ে থাই প্রধানমন্ত্রীর একটি ফোনালাপ ফাঁসের পর সেখানে বিক্ষোভ শুরু হয়েছে। ইতোমধ্যেই নানা সংকটে চাপে থাকা পেতংতার্নের জোট সরকার ভেঙে যাওয়ার আশঙ্কা আরো বেড়েছে।

দেশটিতে ২০২৩ সালে ফিউ থাই দল ক্ষমতা গ্রহণের পর এটাই এখন পর্যন্ত সবচেয়ে বড় বিক্ষোভ। ভারী বর্ষণের মধ্যেই হাজার হাজার মানুষ থাই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে রাস্তায় নামেন। ৩৮ বছর বয়সী পেতংতার্ন আগামী মাসে সম্ভাব্য অনাস্থা ভোটের আগে একটি স্থবির অর্থনীতি চাঙা করতে এবং একটি দুর্বল জোট সরকারের ঐক্য টিকিয়ে রাখার জন্য লড়াই করছেন।

বিক্ষোভের অন্যতম নেতা পার্নথেপ পোরপংপান বলেন, ‘তার সরে দাঁড়ানো উচিত। কারণ তিনিই সমস্যার মূল।’ তিনি আরো বলেন, থাইল্যান্ডের অনেকেই মনে করেন, প্রধানমন্ত্রী ও তার প্রভাবশালী বাবা থাকসিন সিনাওয়াত্রাকে কম্বোডিয়ার সাবেক প্রধানমন্ত্রী হুন সেন নিজের স্বার্থে ব্যবহার করছেন।

গত মে মাসে সীমান্তের একটি বিতর্কিত অঞ্চল নিয়ে থাইল্যান্ড ও কম্বোডিয়ার সেনাদের সংঘর্ষের মধ্য দিয়ে সর্বশেষ বিরোধ শুরু হয়। এরই মধ্যে থাই প্রধানমন্ত্রী পেতংতার্নের কম্বোডিয়ার সাবেক প্রধানমন্ত্রী হুন সেনের সাথে একটি ফোনালাপ ফাঁস হলে পরিস্থিতির অবনতি হয়। ওই ফোনালাপে পেতংতার্ন থাইল্যান্ডের এক সেনা কর্মকর্তার সমালোচনা করেন এবং হুন সেনের প্রতি অতিমাত্রায় নমনীয় আচরণ করেন বলে জনগণের মধ্যে ধারণা তৈরি হয়। এর জেরে থাই জাতীয়তাবাদী গোষ্ঠীগুলো পেতংতার্নকে পদত্যাগ করার আহ্বান জানায়।

থাইল্যান্ডের রাজনীতিতে দেশটির সেনাবাহিনী দীর্ঘদিন ধরেই ব্যাপক প্রভাব বজায় রেখে আসছে। ফলে সেখানে সেনাবাহিনীর প্রকাশ্যে সমালোচনার সুযোগ নেই বললেই চলে। ফোনালাপটি ফাঁস হওয়ার পর প্রধানমন্ত্রী পেতংতার্ন দুঃখ প্রকাশ করেন।

ফাঁস হওয়া ফোন কলের ঘটনায় সাংবিধানিক আদালত এবং একটি জাতীয় দুর্নীতি বিরোধী সংস্থার কাছে সিনেটরদের একটি অংশ আবেদন করার পর, পেতংতার্ন বিচার বিভাগীয় তদন্তের মুখোমুখি হন। উভয় সংস্থার সিদ্ধান্তই তাকে অপসারণের দিকে পরিচালিত করতে পারে।

সূত্র : রয়টার্স

সর্বশেষ - অন্যান্য