শনিবার , ১০ জানুয়ারি ২০২৬ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

ক্যারোলিনাকে হারিয়ে ফাইনালে সাবালাঙ্কা

প্রতিবেদক
editor
জানুয়ারি ১০, ২০২৬ ৪:৫৬ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : ব্রিসবেন ইন্টারন্যাশনালে নারী এককের সেমিফাইনালে ক্যারোলিনা মুচোভাকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে অ্যারিনা সাবালাঙ্কা। ফাইনালে উঠার লড়াইয়ে ক্যারোলিনাকে ৬-৩ ও ৬-৪ সেটে হারান বিশ্বের এক নম্বর তারকা টেনিসার। শিরোপার লড়াইয়ে মার্তা কোস্তিউকের মুখোমুখি হবেন তিনি।

প্রতিযোগিতার সেমিফাইনাল জেতার মাধ্যমে ব্রিসবেন ইন্টারন্যাশনালে টানা তৃতীয়বার ফাইনালে উঠলেন বেলারুশিয়ান তারকা সাবালাঙ্কা। সেই সঙ্গে চলতি মাসের শেষ দিকে শুরু হতে যাওয়া অস্ট্রেলিয়ান ওপেনের আগে প্রস্তুতিটাও দারুণ হলো তার। চার বছরে তৃতীয়বারের মতো অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জিততে মরিয়া সাবালাঙ্কা।

মুচোভার বিপক্ষে আগের তিন ম্যাচে হেরেছিলেন সাবালেঙ্কা। তবে এদিন কুইন্সল্যান্ড টেনিস সেন্টারে বেলারুশিয়ান তারকার শক্তিশালী শটের সামনে দাঁড়াতে পারেননি ফরাসি ওপেন ২০২৩-এর রানার্সআপ মুচোভা। কিছু ম্যাচ পয়েন্ট হাতছাড়া হলেও শেষ পর্যন্ত জয় নিশ্চিত করেন সাবালেঙ্কা।

ম্যাচ শেষে সাবালেঙ্কা বলেন, ‘‘আজ জিততে পেরে আমি খুবই খুশি। সে দুর্দান্ত খেলোয়াড়। ওর বিপক্ষে খেলাটা সব সময় উপভোগ করি।’’

ফাইনালে সাবালেঙ্কার প্রতিপক্ষ ইউক্রেনের মার্তা কোস্তিউক। সেমিফাইনালে তিনি যুক্তরাষ্ট্রের চতুর্থ বাছাই জেসিকা পেগুলাকে ৬-০, ৬-৩ ব্যবধানে হারান। কোস্তিউকের বিপক্ষে এখন পর্যন্ত কোনো সেট হারাননি সাবালেঙ্কা।

রোববার অনুষ্ঠিত হবে ফাইনাল। আগামী ১৮ জানুয়ারি শুরু হয়ে ১ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে অস্ট্রেলিয়ান ওপেন।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত