বৃহস্পতিবার , ১ জানুয়ারি ২০২৬ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

প্রতিবেদক
editor
জানুয়ারি ১, ২০২৬ ১০:০৬ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর পুঠিয়া উপজেলার ঝলমলিয়ায় কলার হাটে বালুবাহী ট্রাকের চাপায় পড়ে অন্তত চারজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৭টা ৫০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরো কয়েকজন আহত হয়েছেন।

নিহতরা হলেন- নাটোর সদর উপজেলার কাফুরিয়া গ্রামের শাহীন আলীর ছেলে সিয়াম, পাইকপাড়া গ্রামের আক্কেল প্রামানিকের ছেলে মুনকের প্রামানিক, নাটোরের বাগাতিপাড়া উপজেলার সালাইনগর গ্রামের সৈয়ম উদ্দিনের ছেলে সেন্টু ও রাজশাহীর চারঘাট উপজেলার আস্করপুর গ্রামের মৃত মাহাতাব আলীর ছেলে ইসলাম উদ্দিন। আর আহত ব্যক্তি পুঠিয়া উপজেলার খুটিপাড়া গ্রামের আব্দুল জলিল উদ্দিনের ছেলে রায়হান আলী।

পুলিশ জানায়, ঝলমলিয়া এলাকায় রাজশাহী-নাটোর মহাসড়কের পাশে কলার হাট বসে। ঘন কুয়াশার কারণে সকালে নিয়ন্ত্রণ হারিয়ে নাটোরগামী একটি বালুবাহী ড্রাম ট্রাক সেখানে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই চারজন মারা।

পুলিশ আরো জানায়, নিহতদের মধ্যে একজনের লাশ বাড়ি নিয়ে যাওয়া হয়। আর পুলিশ গিয়ে ঘটনাস্থলে তিনজনের লাশ পায়। এ নিয়ে মোট চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করেন। সেখানে তিনটি লাশের সুরতহাল প্রস্তুত করা হয়।
পুলিশ জানায়, নিহতরা কলা ব্যবসায়ী বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খোঁজ নিয়ে জানা গেছে, দুর্ঘটনার পর আহত একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছিল। শারীরিক অবস্থা বিবেচনায় উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।

রামেক হাসপাতাল পুলিশ বক্স সূত্রে জানা গেছে, আহত ব্যক্তিকে ইতোমধ্যে হাসপাতালে আনা হয়েছে। তার চিকিৎসা চলছে।

সর্বশেষ - অন্যান্য