রবিবার , ২৮ সেপ্টেম্বর ২০২৫ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

ফিলিস্তিনের পক্ষে সরব হলেন জেনিফার

প্রতিবেদক
editor
সেপ্টেম্বর ২৮, ২০২৫ ৯:০০ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : এ বছরের অন্যান্য চলচ্চিত্র উৎসবের মতো সান সেবাস্তিয়ান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালেও (৭৩তম আসর) গুরুত্ব পেল রাজনৈতিক প্রসঙ্গ। স্পেনে ১৯ সেপ্টেম্বর শুরু হওয়া উৎসবটি শেষ হয়েছে গতকাল। সেখানে প্রদর্শিত হয় অস্কারজয়ী অভিনেত্রী জেনিফার লরেন্সের নতুন সিনেমা ‘ডাই মাই লাভ’।

একই সঙ্গে তিনি উৎসবের সর্বোচ্চ সম্মাননা ডোনোস্টিয়া অ্যাওয়ার্ড অর্জন করেন। সবচেয়ে কম বয়সী অভিনেত্রী হিসেবে পুরস্কারটি জয়ের রেকর্ড গড়েছেন তিনি।

এরপর সংবাদ সম্মেলনে কথা বলতে গিয়ে ফিলিস্তিনের গাজা পরিস্থিতি নিয়ে মতামত জানান তিনি। জেনিফার লরেন্স স্পষ্ট ভাষায় বলেন, ‌‘আমি ভীত। এটা মর্মান্তিক। গাজায় এই মুহূর্তে যা চলছে তা গণহত্যা। এটা মেনে নেওয়া যায় না। আমার সন্তানদের জন্য, আমাদের সবার সন্তানদের জন্য আমি আতঙ্কিত।’

শুধু গাজা নয়, যুক্তরাষ্ট্রের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও হতাশা প্রকাশ করেছেন এই অভিনেত্রী। তার ভাষায়, ‘ইদানীং যুক্তরাষ্ট্রে যে ধরনের অসম্মান ও হিংসার পরিবেশ তৈরি হয়েছে সেটা শিশুদের জন্য বিপজ্জনক। এতে আমি মানসিকভাবে কষ্ট পাই।’

লরেন্স আরও বলেন, ‘যাদের বয়স এখন ১৮-এর কাছাকাছি, যারা ভোট দিতে যাচ্ছে। তাদের অনেকেই ধরে নিয়েছে রাজনীতিতে কোনো সততা নেই। রাজনীতিবিদেরা মিথ্যা বলেন, সহমর্মিতা নেই। আমাদের মনে রাখতে হবে, বিশ্বের এক প্রান্তে যা ঘটছে, তা উপেক্ষা করার সুযোগ নেই। আপনার দেশেও সেটা ঘটতে দেরি হবে না।’

তবে শিল্পীদের ওপর অতিরিক্ত প্রত্যাশা চাপিয়ে দেওয়া ঠিক নয় বলেও মন্তব্য করেন তিনি। লরেন্স বলেন, ‘আমাদের দেশে বাকস্বাধীনতা আর ব্যক্তিস্বাধীনতা আক্রমণের মুখে। যদি এমন কোনো কথা থাকত, যেটা বললেই এই পরিস্থিতির অবসান ঘটত আমি সেটা বলতাম। কিন্তু আজকাল তো কথা বলতেও ভয় হয়, কারণ রাজনৈতিক নেতারা আমার বক্তব্য বিকৃত করে ব্যবহার করতে পারেন।’

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

ফারিয়া তুমি সত্যিই জিতেছো : পিয়া জান্নাতুল

ট্রাম্পের ফোনেও ইউক্রেনে পূর্ণ যুদ্ধবিরতিতে রাজি হলেন না পুতিন

শাড়ি ও খোঁপা চুলে কুসুমের স্নিগ্ধতা

আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান ও শফিকুর রহমান

পুতিন-শি জিনপিংয়ের সঙ্গে মোদির বৈঠক ‘লজ্জাজনক’: যুক্তরাষ্ট্র

ভালোবাসা ও বসন্ত উদযাপন কি সিঙ্গেলদের জন্য অদৃশ্য মানসিক চাপ

সাবেক এমপি সাইফুলসহ ১৬ আসামির বিচার শুরুর নির্দেশ

রাজশাহী-৩ আসনে বিএনপির স্থানীয় প্রার্থীর দাবিতে রাজশাহী-নাটোর মহাসড়কে শুয়ে বিক্ষোভ

‌‘সুযোগ পেলে প্রথম দিন থেকে দেশের কল্যাণে কাজ করবে বিএনপি’

বাংলাদেশে সহিংসতা বন্ধের আহ্বান জাতিসংঘ মানবাধিকার কমিশনারের