বৃহস্পতিবার , ২০ মার্চ ২০২৫ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

“গাজায় ইসরায়েলি বর্বরতা বন্ধে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে”

প্রতিবেদক
editor
মার্চ ২০, ২০২৫ ৫:৩৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : গাজায় ইসরায়েলি বর্বরতা বন্ধে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির নেতারা বলেন, বিশ্ব মানবাধিকারের পক্ষে অনেকেই কথা বলেন, কিন্তু ফিলিস্তিনের ওপর বর্বরোচিত হামলা হলে সবাই নিশ্চুপ থাকেন।

গাজায় ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরী আয়োজিত সমাবেশে সভাপতির বক্তব্যে তারা এসব কথা বলেন। এরআগে একটি মিছিল নগরীর আলুপট্টি মোড় হতে শুরু হয়ে গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সাহেব বাজার জিরো পয়েন্টে গিয়ে সমাবেশে মিলিত হয়।

এতে সভাপতির বক্তব্যে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগরী আমির ড. মাওলানা কেরামত আলী বলেন, মানবতার দুশমন ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করে ১৮ মার্চ গাজায় ইতিহাসের নিকৃষ্টতম বিমান হামলা চালিয়ে শিশুসহ চার শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করেছে। ১৯ জানুয়ারি যুদ্ধবিরতি কার্যকরের পরও ইসরাইল গাজায় একের পর এক নির্মম বর্বরতা চালাচ্ছে। তাদের মদদ দিচ্ছে মানবতার বুলি আওড়ানো জাতিসংঘ ও আমেরিকা।

তিনি বলেন, সেখানে নিরাপরাধ নিষ্পাপ শিশুদের উপর যে বর্বরতা চালানো হচ্ছে তা চরম মানবধিকারের লঙ্ঘন। বিশ্বের এমন কোনো যুদ্ধ আইন নেই, যে আইনে গণহত্যা করা বৈধ। আমরা দেখছি, মানবতার ধোঁয়া উড়ানো বিশ্ব মোড়লরা নিশ্চুপ। মসজিদুল আকসা এবং ফিলিস্তিনকে রক্ষা করার জন্য ওআইসি গঠন করা হয়েছিল। কিন্তু ওআইসি আজ নির্জীব। এই নির্জীব ওআইসি আমাদের প্রয়োজন নেই।

তিনি বিশ্ব মুসলিম নেতাদের উদ্দেশ্য তিনি বলেন, গাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞ ও বর্বরতা বন্ধের জন্য পুরো মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে। অন্যথায় আপনাদের এই নিষ্ক্রিয়তা, অলসতা একদিন আপনাদের ঘাড়েও চেপে বসবে।

জামায়াতের মহানগরীর সহকারী সেক্রেটারি অধ্যাপক শাহাদাৎ হোসাইনের সঞ্চালনায় সমাবেবেশে দলটির মহানগরীর ভারপ্রাপ্ত সেক্রেটারি মাহবুবুল আহসান বুলবুল, সহকারী সেক্রেটারি আব্দুস সামাদ, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকার, কর্মপরিষদ সদস্য অধ্যাপক একেএম সরোয়ার জাহান প্রিন্স, তৌহিদুর রহমান সুইট, আশরাফুল আলম ইমন, সিরাজুল ইসলাম, আমিনুল ইসলাম, কামরুজ্জামান সোহেল, ডাঃ হাসানুজ্জামান, হাফেজ নুরুজ্জামান, মাওলানা রুহুল আমিন, হড়গ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সহ জামায়াতে ইসলামীর বিভিন্ন থানার আমির ও অন্য নেতারা।

সর্বশেষ - অন্যান্য