বৃহস্পতিবার , ১৩ মার্চ ২০২৫ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

জয়া যেন ১৮-র তরুণী, ভাইরাল ভিডিও

প্রতিবেদক
editor
মার্চ ১৩, ২০২৫ ২:৪০ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : কে বলবে, ঢালিউডের এই সুন্দরীর বয়স পঞ্চাশ ছুঁই ছুঁই! অথচ, অনুরাগীদের কাছে তিনি এখনও সেই টিন-এজার; যিনি নিজের রূপ-লাবণ্যে দিনকে দিন মোহনীয় হয়ে উঠছেন, বয়সকে আড়াল করে রীতিমতো মুগ্ধতা ছড়াচ্ছেন। বলছি দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসানের কথা।

তার অনুরাগীদের অধিকাংশেরই মত, বয়স বরং কমছেই জয়া আহসানের! সময়ের সঙ্গে তাল মিলিয়ে নিত্য নতুন সব আধুনিক ফ্যাশনে যেমন নিজেকে মেলে ধরেন, তেমন নিজের ফিটনেসের দিকেও সতর্ক তিনি। এর বাইরে তার অভিনয় দক্ষতার কথা কারো অজানাও নয়।

দেশের পাশাপাশি ওপার বাংলাতে জয়া আহসানের অনুরাগী সংখ্যা মন্দ নয়। বলা বাহুল্য, এই অভিনেত্রী তার রূপ শৈলিতে তাদেরও মন জয় করে নিয়েছেন। শুধু তাই নয়, আরব সাগরের তীর তথা বলিউডের চাকচিক্যেও কখনো তার দেখা মেলে; সেখান থেকেও নানান তারকা, অনুরাগীদের বাহবা পেয়েছেন জয়া।

তবে জয়ার সৌন্দর্য যেন এমনিতেই নিয়মিত উপভোগ করেন তার সামাজিক মাধ্যমে থাকা অসংখ্য অনুসারী। তাদের জন্য জয়ার থাকে কিছু ছোট্ট আয়োজনও! নানান রকম মেকওভারে ফটোসেশন, শর্টস, রিলস ভিডিওর মাধ্যমে নিজেকে মেলে ধরেন অভিনেত্রী। তারই ধারাবাহিকতায় সম্প্রতি এক মেকওভারে দেখা মিলল জয়াকে; যেখানে অভিনেত্রীর স্টাইল রীতিমতো তার বয়স কমিয়ে দিয়েছে।

এক ভাইরাল শর্টস ভিডিওতে দেখা যায়, একটি কাজ করা গোলাপি শাড়ি পড়েছেন জয়া। সঙ্গে ছিমছাম মেকআপ ও টিন-এজ হেয়ার স্টাইল যেন মুহূর্তেই অনুরাগীদের নজর কাড়েন অভিনেত্রী। তাই তো মুগ্ধতা প্রকাশ করে অনুরাগীরাও মন্তব্য করছেন- ‘দিন দিন যেন বয়স কমছে জয়া আহসানের।’

সম্প্রতি নির্মাতা আশফাক নিপুণের পরিচালনায় ‘জিম্মি’ নামের একটি ছবিতে অভিনয় করেছেন জয়া আহসান। জানা গেছে, এই প্রথম জয়া আহসান কোনো ওয়েব সিরিজের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন। তবে গত কয়েক বছরে দেশি কাজ নিয়ে তেমন ব্যস্ততা নেই তার; আসছে ঈদেও থাকছে না তার কোনো ছবি।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

‘৪৬ বছর পর মিনুকে মন্ত্রী হিসেবে পেল রাজশাহী মহানগরী’

আইসল্যান্ডের কাছে হেরে গেল ইংল্যান্ড, কষ্টার্জিত জয় জার্মানির

সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ড্রোন ব্যবহারের চিন্তা করছে সরকার

এনসিপির সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই : উমামা ফাতেমা

ছেলের বিয়েতে কত খরচ হল মুকেশ আম্বানির?

প্রকল্প বাস্তবায়নে পরিবেশ রক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে : রিজওয়ানা হাসান

সীমান্তে বিএসএফের বিরুদ্ধে বাংলাদেশি যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

সৌদি আরবকে ন্যাটোর বাইরে প্রধান মিত্র ঘোষণা করলেন ট্রাম্প

বাঁশখালীতে আগুনে পুড়লো ৯ দোকান, ৩০ লাখ টাকার ক্ষতি

সচিবালয়ের আগুন ‘সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র’ : উপদেষ্টা আসিফ মাহমুদ