বুধবার , ১৯ নভেম্বর ২০২৫ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

সৌদি আরবকে ন্যাটোর বাইরে প্রধান মিত্র ঘোষণা করলেন ট্রাম্প

প্রতিবেদক
editor
নভেম্বর ১৯, ২০২৫ ১২:৪৫ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : সৌদি আরবকে সামরিক জোট ন্যাটোর বাইরে প্রধান মিত্র হিসেবে ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই দেশের মধ্যে নতুন কৌশলগত প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরের পর এই ঘোষণা দিয়েছেন তিনি।

ট্রাম্প জানিয়েছেন, সৌদি আরবকে “প্রধান নন-ন্যাটো মিত্র” হিসেবে ঘোষণা করছে যুক্তরাষ্ট্র। বুধবার (১৯ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড।

স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় হোয়াইট হাউসে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের (এমবিএস) সঙ্গে ডিনারের সময় ট্রাম্প বলেন, “আমরা সামরিক সহযোগিতাকে আরও উচ্চ পর্যায়ে নিয়ে যাচ্ছি। সৌদি আরবকে আনুষ্ঠানিকভাবে প্রধান নন-ন্যাটো মিত্র হিসেবে ঘোষণা করা হচ্ছে, এটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।”

সংবাদমাধ্যম বলছে, দুই দেশের মধ্যে নতুন কৌশলগত প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরের পর এই ঘোষণা দেওয়া হলো। সৌদি সংবাদমাধ্যম এটিকে দীর্ঘমেয়াদি প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের একটি বড় পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছে, যা আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও সমৃদ্ধিতে দুই দেশের যৌথ অঙ্গীকারকে প্রতিফলিত করে।

হোয়াইট হাউসের বিবৃতি অনুযায়ী, ক্রাউন প্রিন্সের ওয়াশিংটন সফরে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব বেসামরিক পারমাণবিক শক্তি ও প্রতিরক্ষা খাতে আরও কয়েকটি চুক্তি স্বাক্ষর করেছে।

মার্কিন প্রশাসন জানায়, দুই পক্ষ বেসামরিক পারমাণবিক শক্তি নিয়ে একটি “যৌথ ঘোষণা” অনুমোদন করেছে এবং এটিই আগামী কয়েক দশক ধরে বিলিয়ন ডলারের সহযোগিতার আইনি ভিত্তি তৈরি করবে।

হোয়াইট হাউস বলছে, এই সহযোগিতা পরমাণু অস্ত্র বিস্তার রোধের নিয়ম মেনে বাস্তবায়ন করা হবে। এছাড়া সৌদি ক্রাউন প্রিন্সের এই সফরে এফ-৩৫ যুদ্ধবিমানসহ নতুন একটি অস্ত্র বিক্রয় চুক্তিতেও অনুমোদন দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

ধর্মের নাম নিয়ে কোনো ফ্যাসিবাদ সহ্য করব না : অর্থ প্রতিমন্ত্রী

রাজশাহীতে ইসলামী ব্যাংক হাসপাতালে বিনামূল্যে ঠোঁটকাটা তালুকাটা রোগীদের প্লাস্টিক সার্জারি

চার জেলায় বজ্রপাতে প্রাণ গেলো ৮ জনের

ধর্ম নিয়ে মিথ্যা বলা যায় না, ক্ষমা চাওয়া উচিত- অপুকে বললেন জয়

মেসি-ডি মারিয়ার বিকল্প নিয়ে যা ভাবছে স্কালোনি

আজ থেকে সড়ক বন্ধ করে বিশৃঙ্খলা করলে কঠোর ব্যবস্থা: ডিএমপি

আউয়াল-হুদারা ৩ মাসে করতে পারলে অন্তবর্তী সরকার কেন পারবে না : মির্জা ফখরুল

যে ৫ অভ্যাস কিডনি সংক্রমণ বাড়িয়ে দেয়

সন্ধ্যার মধ্যে আট অঞ্চলে ঝড়ের আভাস : আবহাওয়া অধিদপ্তর

সুরা আল ইমরানে কাবাঘরের যে শ্রেষ্ঠত্ব বর্ণিত হয়েছে