শনিবার , ১৯ জুলাই ২০২৫ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

ঢাকায় সমাবেশের জন্য ৩ জোড়া ট্রেন ভাড়া জামায়াতের, যাচ্ছেন অন্তত ২০ হাজার নেতাকর্মী

প্রতিবেদক
editor
জুলাই ১৯, ২০২৫ ১:১৭ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : ঢাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ডাকা সমাবেশে নেতা-কর্মীদের আনা-নেওয়ার জন্য তিন জোড়া বিশেষ ট্রেন ভাড়া করেছে বাংলাদেশ দলটি। ট্রেনগুলো একবার করে চলবে রাজশাহী-ঢাকা-রাজশাহী, সিরাজগঞ্জ-ঢাকা-সিরাজগঞ্জ এবং ময়মনসিংহ-ঢাকা-ময়মনসিংহ রুটে। শনিবার সমাবেশ অনুষ্ঠিত হবে। দলীয় একটি সূত্র জানিয়েছ, রাজশাহী জেলা ও মহানগর থেকে অন্তত ২০ হাজার নেতা-কর্মী ঢাকায় জামায়াতের সমাবেশে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।

জামায়াতে ইসলামীর আবেদনের প্রেক্ষিতে রেলওয়ে পশ্চিমাঞ্চলের সহকারী চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট মো. আব্দুল আওয়াল, ডেপুটি চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট-১ আরফিন নাহার ও রেলওয়ের উপপরিচালক (টিটি) মো. খায়রুল কবির পৃথক চিঠিতে ট্রেন বরাদ্দ দিয়েছেন।

এসব চিঠিতে বলা হয়, জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর অফিস সেক্রেটারির আবেদনের প্রেক্ষিতে ১৮ জুলাই দিবাগত রাতে রাজশাহী থেকে ঢাকায় এবং ১৯ জুলাই রাতে ঢাকা থেকে রাজশাহী ফেরার জন্য একটি বিশেষ ট্রেন পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে। এই ট্রেন মধুমতি এক্সপ্রেস ট্রেনের রেক ব্যবহার করে পরিচালিত হবে। ট্রেনটি ১৮ জুলাই দিবাগত রাত ১টায় রাজশাহী থেকে ছেড়ে ভোর ৬টায় ঢাকায় পৌঁছাবে। সমাবেশ শেষে ১৯ জুলাই দিবাগত রাত ৮টায় ঢাকা থেকে ছাড়বে এবং রাত ১টা ১৫ মিনিটে ট্রেনটি আবার রাজশাহী পৌঁছাবে। পথে রাজশাহী বিশ্ববিদ্যালয়, হরিয়ান ও সরদহ রোড স্টেশনে যাত্রাবিরতি করবে।

চিঠিতে আরো বলা হয়, সিরাজগঞ্জ-ঢাকা-সিরাজগঞ্জ রুটে চলাচলকারী ৭৭৫/৭৭৬ নম্বর ট্রেনটি শনিবার সকাল ৬টায় সিরাজগঞ্জ বাজার থেকে ছাড়বে এবং সকাল সাড়ে ৯টায় ঢাকায় পৌঁছাবে। সমাবেশ শেষে রাত ১১টা ৫৫ মিনিটে ঢাকা থেকে ছেড়ে সিরাজগঞ্জ বাজারে পৌঁছাবে ভোর ৩টা ৩০ মিনিটে। এ ছাড়া ময়মনসিংহ-ঢাকা-ময়মনসিংহ রুটেও এক জোড়া বিশেষ ট্রেন পরিচালনার প্রস্তাব অনুমোদন করেছে বাংলাদেশ রেলওয়ে। বিশেষ এই তিন ট্রেন অগ্রিম ভাড়া, সার্ভিস চার্জ ও অন্যান্য পাওনা পরিশোধ সাপেক্ষে চলবে।

রাজশাহী-ঢাকা রুটে বরাদ্দ করা মধুমতি এক্সপ্রেস ট্রেনটি সাধারণত সকাল ৬টা ৪০ মিনিটে রাজশাহী থেকে ছেড়ে যায় এবং দুপুর ২টায় ঢাকায় পৌঁছায়। শনিবার এই ট্রেনের সাপ্তাহিক ছুটি। তবে ছুটি বাতিল করে ট্রেনটি চালানো হবে। রাতে যাত্রা করে ঢাকায় পৌঁছাবে সকালে।

জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরীর সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল গণমাধ্যমকে জানান, সংগঠনের পক্ষ থেকে আমরা বৃহস্পতিবার ট্রেনের ১ হাজার ১৭৯টি টিকিটের মূল্য হিসেবে প্রায় ১২ লাখ ৭ হাজার টাকা পরিশোধ করে রশিদ নিয়েছি। ১৪ বগির এই ট্রেনের পুরোটিতেই জামায়াতের ইসলামীর নেতা-কর্মীরা থাকবেন। এছাড়া বিভিন্ন উপজেলা থেকে ৮ থেকে ১০টি করে বাস নেতা-কর্মীদের নিয়ে ঢাকা যাবে।

আর যাদের ঢাকায় কোনো কাজ আছে, তারা সেরে নেওয়ার জন্য দুই দিন ধরেই ঢাকায় যাচ্ছেন। শুক্রবার সকালেও অনেক নেতাকর্মী গেছেন। দলীয় একটি সূত্র জানিয়েছে, রাজশাহী জেলা ও মহানগর থেকে অন্তত ২০ হাজার নেতা-কর্মী ঢাকায় জামায়াতের সমাবেশে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

শাহরুখ-অজয়ের শত্রুতা, কাজল জানালেন সত্য গল্প

বঙ্গোপসাগরে নজর রাখছেন আবহাওয়াবিদরা

ভারতে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা অব্যাহত রয়েছে: যুক্তরাষ্ট্র

মদ্রিচের শূন্যতা পূরণে আর্জেন্টাইন তারকায় নজর রিয়ালের!

দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত, নতুন অস্ত্র আসছে : রেভল্যুশনারি গার্ড

রিসার্চ মেথডোলজি ক্লাস নেবেন গবেষণা প্রবন্ধ জালিয়াতিতে অভিযুক্ত রাবি শিক্ষক

সুদানে বাংলাদেশের ৬ শান্তিরক্ষীর মৃত্যুতে উপদেষ্টা সাখাওয়াতের শোক

ঠিকাদারদের বকেয়া পরিশোধ না করার অভিযোগ রাসিকের বিরুদ্ধে

বিকেলে ঢাকেশ্বরী মন্দিরে পূজা পরিদর্শনে যাচ্ছেন ড. ইউনূস

প্রকাশ্যে ভোট দিয়ে ইসির কাঠগড়ায় এমপি হাফিজ