সোমবার , ৮ ডিসেম্বর ২০২৫ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

মঙ্গলবার আসছে খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স

প্রতিবেদক
editor
ডিসেম্বর ৮, ২০২৫ ১:৫৬ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার জন্য নির্ধারিত এয়ার অ্যাম্বুলেন্সটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের অনুমতি পেয়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, কাতার সরকারের পৃষ্ঠপোষকতায় জার্মানিভিত্তিক এফএআই এভিয়েশন গ্রুপ থেকে ভাড়া নেওয়া এয়ার অ্যাম্বুলেন্সটি মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে ঢাকায় অবতরণ করতে পারে।

তবে এয়ার অ্যাম্বুলেন্সে করে খালেদা জিয়া কখন লন্ডনের উদ্দেশে যাত্রা করবেন, তা পুরোপুরি নির্ভর করছে তার মেডিকেল টিমের মূল্যায়ন ও প্রস্তুতির ওপর।

খালেদা জিয়া গত ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডে লন্ডন ও চীন থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসক দল যুক্ত আছেন।

উন্নত চিকিৎসার লক্ষ্যে তাকে লন্ডনে নেওয়ার পরিকল্পনা থাকলেও তার শারীরিক অবস্থা বিবেচনায় এখনো চূড়ান্ত সিদ্ধান্ত দেয়নি বোর্ড। মেডিকেল বোর্ডের ‘গ্রিন সিগন্যাল’ পেলেই তাকে লন্ডন নেওয়া হবে।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

হাথুরুসিংহে বরখাস্ত, নতুন হেড কোচ ফিল সিমন্স : বিসিবি

চাঁপাইনবাবগঞ্জে আজহারীর মাহফিল, প্রস্তুত হচ্ছে ৮টি মাঠ

আলু বীজ সরবরাহ নিয়ে বিএডিসিরাজশাহীর উপ-সহকারী পরিচালকেরবিরুদ্ধে চাষীদের অভিযোগ

ইউনূস-মোদির বৈঠক নিয়ে এখনো ঢাকার চিঠির জবাব দেয়নি দিল্লি : পররাষ্ট্র উপদেষ্টা

স্বাধীনতা যুদ্ধে ভূমিকার জন্য জামায়াতকে ক্ষমা চাইতে হবে : সালাহউদ্দিন

হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল রোববার

প্যারাগুয়েকে হারিয়ে জয়ে ফিরলো ব্রাজিল

রুয়েটে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে দোয়া মাহফিল

সুচিকিৎসার দাবিতে জুলাই অভ্যুত্থানে আহতদের মানববন্ধন

মিমিকে ‘ডাইনি’ বললেন অঙ্কুশ