বুধবার , ৩ ডিসেম্বর ২০২৫ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

মোদির চা বিক্রির এআই ভিডিও নিয়ে তোলপাড়

প্রতিবেদক
editor
ডিসেম্বর ৩, ২০২৫ ১:১৩ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চা বিক্রি করছেন এমন একটি এআই ভিডিও নিয়ে দেশটির রাজনৈতিক অঙ্গনে তোলপাড় চলছে। দেশটির বিরোধী দল কংগ্রেসের নেত্রী রাঘিনি নায়ক কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ভিডিও শেয়ার করেন। এরপর এ নিয়ে সমালোচনা তৈরি হয়।

সংবাদমাধ্যম এনডিটিভি বুধবার (৩ ডিসেম্বর) জানিয়েছে, সংসদের চলমান শীতকালীন অধিবেশনের মধ্যে এ ভিডিও রাজনীতিতে আরও উত্তাপ ছড়াবে।

এআই দিয়ে তৈরি ভিডিওতে দেখা যাচ্ছে, মোদির এক হাতে চায়ের কেটলি, আরেক হাতে তিনটি গ্লাস। ভিডিওতে বোঝানো হচ্ছে, কোনো আন্তর্জাতিক সম্মেলনে মোদি চা বিক্রি করছেন। ওই সময় তাকে ‘এই চা’ বলে চিৎকার করতে দেখা যাচ্ছে।

নরেন্দ্র মোদির বাবা গুজরাটের ভাদনগর রেলস্টেশনে চা বিক্রি করতেন। ছোট বয়সে তিনি বাবার দোকানে সহায়তা করেছেন। যা মোদি নিজেই জানিয়েছেন। ছোটকালে চা বিক্রির বিষয়টি নিয়ে বিরোধী দলের নেতারা প্রায়ই তাকে কটাক্ষ করার চেষ্টা করেন।

কংগ্রেস নেত্রী এ ভিডিও শেয়ার করার পর এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে মোদির দল বিজেপি। তারা এটিকে ‘লজ্জাজনক’ কাজ হিসেবে অভিহিত করেছে।

বিজেপি মুখপাত্র শেহজাদ পুনওয়ালা কংগ্রেসের তীব্র সমালোচনা করে বলেছেন, “রেনুকা চৌধুরী পার্লামেন্টকে অপমান করার পর, এখন রাঘিনি নায়ক প্রধানমন্ত্রী মোদির ‘চা ওয়ালার’ অতীত ইতিহাস নিয়ে তাচ্ছিল্য করছেন। নামধারী কংগ্রেস— কাজের প্রধানমন্ত্রী, যিনি পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মানুষ ছিলেন, যিনি দরিদ্রতা থেকে উঠে এসেছেন, তার সামনে দাঁড়াতে পারবে না। কংগ্রেস আগেও তার চা ওয়ালার ইতিহাসকে তাচ্ছিল্য করেছে। তাকে এ নিয়ে ১৫০ বার অপমান করেছে। এমনকি বিহারে তার মায়ের ওপরও আক্রমণ করেছে। তাদের মানুষ কখনো ক্ষমা করবে না।”

সূত্র: এনডিটিভি

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

ইউএসএডের সহায়তা বন্ধে ৫০টি দেশ ক্ষতিগ্রস্ত : ডব্লিউএইচও

পাকিস্তানে সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলি, সেনা সদস্যসহ নিহত ৯

হেলিকপ্টার থেকে গুলিতে শিশুদের মৃত্যুর ঘটনায় হাইকোর্টের রুল

নির্বাচনে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না, কঠোর হওয়ার ঘোষণা আইজিপির

প্রত্যক্ষ-পরোক্ষভাবে আমরা প্রত্যেকেই দুর্নীতিতে জড়িয়ে যাচ্ছি : বিভাগীয় কমিশনার

মেট গালায় ইতিহাস গড়লেন শাহরুখ খান

ইলিশের দাম অস্বাভাবিকভাবে বাড়ানো যাবে না : ফরিদা আখতার

সেরা শাহরুখ-রানি, আইফায় বাজিমাত করলেন আরও যারা

সরকারি অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে : ড. ইউনূস

আবু সাঈদ হত্যা : দুই মাসের মধ্যে তদন্ত শেষ করতে নির্দেশ