শনিবার , ২৯ নভেম্বর ২০২৫ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

রুয়েটে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় দোয়া

প্রতিবেদক
editor
নভেম্বর ২৯, ২০২৫ ৬:১০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) বাদ জোহর রুয়েটের ভিসি প্রফেসর ড. এসএম আব্দুর রাজ্জাকের আহবানে দোয়ার আয়োজন করা হয়।

ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকারের সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে আবাসিক হলসমূহের ছাত্ররা, প্রভোস্টগণ এবং বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া ছাত্রকল্যাণ দফতরের অন্য কর্মকর্তারা এতে অংশ নেন। দোয়া মাহফিলে তাঁর দ্রুত আরোগ্য, দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা এবং সমগ্র দেশের সার্বিক শান্তি, উন্নতি ও কল্যাণের জন্য বিশেষ মোনাজাত করা হয়।

এদিকে দোয়া মাহফিলে অতিথি হিসেবে আইবির কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট প্রকৌশলী শেখ আল আমিন, প্রকৌশলী এ. টি. এম. তানভীর-উল হাসান (তমাল), সন্মানী সাধারন সম্পাদক অধ্যাপক ড. প্রকৌশলী মো. সাব্বির মোস্তফা খান, প্রকৌশলী রবিউল ইসলাম উজ্জ্বল ও আইবি রাজশাহী কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী সরদার আনিছুর রহমান রানা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, কিডনি জটিলতা ও ফুসফুসের সংক্রমণের কারণে বেগম খালেদা জিয়া বর্তমানে রাজধানীর একটি হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছেন।

সর্বশেষ - অন্যান্য