সোমবার , ১৮ নভেম্বর ২০২৪ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

২০২৫ সালে ব্যাংক বন্ধ থাকবে ২৭ দিন

প্রতিবেদক
editor
নভেম্বর ১৮, ২০২৪ ১:৩০ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : আগামী বছর অর্থাৎ ২০২৫ সালের জন্য নতুন ছুটির তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। বছরটিতে ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠানে ছুটি থাকবে ২৭ দিন। রোববার (১৭ নভেম্বর) প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের নতুন তালিকা অনুযায়ী, আগামী বছর প্রথম সরকারি ছুটির দিনটি হবে শবে বরাতে। এ উপলক্ষে ১৫ ফেব্রুয়ারি একদিন বন্ধ থাকবে ব্যাংক। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২১ ফেব্রুয়ারি একদিন ব্যাংক বন্ধ থাকবে। স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ব্যাংক বন্ধ থাকবে ২৬ মার্চ, জুমাতুল বিদা ও শবে ২৮ মার্চ ব্যাংক বন্ধ থাকবে।

আর পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ২৯ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত পাঁচদিন বন্ধ থাকবে। যদিও এসময়ে মধ্যে একদিন সাপ্তাহিক ছুটি পড়েছে। সে হিসাবে ঈদুল ফিতরের আগের দুই দিন, ঈদের দিন ও ঈদের পরের দুই দিন ব্যাংক বন্ধ থাকবে। বাংলা নববর্ষ উপলক্ষে ১৪ এপ্রিল, মে দিবস উপলক্ষে ১ মে ও বুদ্ধপূর্ণিমা উপলক্ষে ১১ মে ব্যাংক বন্ধ থাকবে। ঈদুল আজহা উপলক্ষে ব্যাংক বন্ধ থাকবে ৫ থেকে ১০ জুন অর্থাৎ ৬ দিন ব্যাংক বন্ধ থাকবে। ইদুল আজহায় দুই দিন সাপ্তাহিক ছুটি পড়েছে।

ব্যাংক হলিডে উপলক্ষে একদিন ১ জুলাই, আশুরা উপলক্ষে ৬ জুলাই, জন্মাষ্টমী ১৬ আগস্ট, ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ৫ সেপ্টেম্বর, দুর্গাপূজা উপলক্ষে ১ ও ২ অক্টোবর, বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর, বড়দিন উপলক্ষে ২৫ ডিসেম্বর এবং ব্যাংক হলিডে উপলক্ষে ৩১ ডিসেম্বর ব্যাংক বন্ধ থাকবে বলে জানানো হয় বাংলাদেশ ব্যাংকের নতুন তালিকায়।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

গাজায় একদিনে প্রাণহানি ৯৮, নিহত ছাড়াল ৬৫ হাজার

বন্যায় ১৩ জনের মৃত্যু, ৯ লাখ পরিবার পানিবন্দি : দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়

অবাধ ও গ্রহণযোগ্য রাকসু নির্বাচনের দাবিতে ২ প্যানেলের ১২ দফা প্রস্তাবনা

অস্ট্রেলিয়ায় ‘বরবাদ’ দেখতে এসে ফিরে যাচ্ছেন দর্শকরা

বিসিএস পরীক্ষায় একজন প্রার্থী ৪ বার অংশ নিতে পারবেন : উপদেষ্টা পরিষদে সিদ্ধান্ত

দীর্ঘ ১৫ বছর পর রিয়ালকে হারাল লিভারপুল

রাবি ছাত্রীদের বৃত্তি দিচ্ছে ব্র্যাক ব্যাংক

পিএসএলের প্রাইজমানি ঘোষণা, আইপিএল-বিপিএলের চেয়ে কতটা পার্থক্য

পাল্লাপাল্টি আইনি নোটিস চালাচালির পর মিলে গেলেন সেই দুই নায়িকা!

পদত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল