বৃহস্পতিবার , ২৭ নভেম্বর ২০২৫ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

আরএমপি কমিশনার আবু সুফিয়ানকে বদলি

প্রতিবেদক
editor
নভেম্বর ২৭, ২০২৫ ১২:৫৬ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানকে বদলি করা হয়েছে। আরএমপির ৩৩তম কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন মো. জিল্লুর রহমান। এর আগে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনারের দায়িত্বে ছিলেন।

বুধবার (২৬ নভেম্বর) দুপুরে রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

জিল্লুর রহমান আরএমপির বর্তমান কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানের স্থলাভিষিক্ত হচ্ছেন। একই প্রজ্ঞাপনে আরএমপির ৩২তম পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানকে ঢাকা পুলিশ অধিদফতরের ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে। আদেশটি অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

এর আগে গত বছরের ৭ সেপ্টেম্বর আরএমপির কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন আবু সুফিয়ান। গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার পর তিনিই রাজশাহীতে প্রথম পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করলেন।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

রিয়ালে যোগ দিয়েই মেসিকে বিশ্বের সেরা বললেন দলের ‘ভবিষ্যৎ মহাতারকা!’

ইডেনে বসবে তারকার মেলা, থাকছেন শাহরুখ-সালমান

সমাধিস্থলের বাইরে অপেক্ষা

ধীরে ধীরে এই দেশ মেধাশূন্য হয়ে পড়ছে : ফারিয়া

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ দাবিতে সায়েন্সল্যাব অবরোধ

জেন-জির পর শেষ আরেক প্রজন্ম, ২০২৫ এ জন্ম গ্রহণকারীরা হবে জেন-বেটা

প্রিয়াঙ্কাকে নিয়ে বিবাহবার্ষিকীতে আবেগঘন বার্তা নিকের

বিজয় দিবসে সশস্ত্র বাহিনীর অনুষ্ঠানে উপস্থিত প্রধান উপদেষ্টা

ঢাকার জন্য নগর দর্শন তৈরি করা জরুরি : রিজওয়ানা

আধিপত্যবাদী শক্তির সব ষড়যন্ত্র নস্যাৎ করে বাংলাদেশ বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াবেই ইনশাআল্লাহ