সোমবার , ৭ অক্টোবর ২০২৪ | ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

ঢাকার জন্য নগর দর্শন তৈরি করা জরুরি : রিজওয়ানা

প্রতিবেদক
editor
অক্টোবর ৭, ২০২৪ ২:০৫ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ঢাকাকে বাসযোগ্য করতে নির্দিষ্ট কর্মপরিকল্পনা দরকার। ঢাকার জন্য একটি নগর দর্শন তৈরি করা জরুরি। শুধু মেগা প্রজেক্ট করলেই হবে না, সবুজায়ন বাড়াতে হবে। উন্মুক্ত জায়গা, বসার স্থান এবং তরুণদের খেলাধুলার সুযোগ থাকতে হবে। সোমবার (৭ অক্টোবর) সকালে রাজধানীর রাজউক অডিটরিয়ামে বিশ্ব বসতি দিবস ২০২৪ উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে তিনি এ কথা বলেন। এবারের প্রতিপাদ্য ছিল- তরুণদের সম্পৃক্ত করি, উন্নত নগর গড়ি।

রিজওয়ানা হাসান আরও বলেন, ঢাকাকে সব মানুষের জন্য করতে হবে। উন্নত ও পরিবেশবান্ধব নগর গড়তে তরুণদের সম্পৃক্ত করা দরকার। তাদের সৃজনশীলতা নগরকে বাসযোগ্য করতে পারে। এজন্য রাজউকের কর্মকাণ্ডে তরুণদের অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেন তিনি। উপদেষ্টা বলেন, উন্নয়ন পরিকল্পনায় বস্তিবাসী ও নদীভাঙা মানুষের অধিকার নিশ্চিত করতে হবে।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. হামিদুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। অনুষ্ঠানে অতিথিরা বিশ্ব বসতি দিবস উপলক্ষে দুটি প্রকাশনার মোড়ক উন্মোচন করেন।

সর্বশেষ - অন্যান্য