সোমবার , ২৪ নভেম্বর ২০২৫ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

চোটকে পাত্তা না দিয়ে প্রযোজকের ক্ষতির কথাই ভাবলেন শ্রদ্ধা কাপুর

প্রতিবেদক
editor
নভেম্বর ২৪, ২০২৫ ২:৫০ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রদ্ধা কাপুর সম্প্রতিই তার নতুন ছবি ‘ঈথা’-এর শুটিং সেটে গুরুতর আহত হয়েছিলেন। নাচের দৃশ্য করার সময় ভারসাম্য হারিয়ে তিনি পায়ের পেশিতে মারাত্মক চোট পান। চিকিৎসক তাকে সম্পূর্ণ বিশ্রাম নেওয়ারও পরামর্শ দিয়েছিলেন। কিন্তু, প্রযোজকের ক্ষতির কথা চিন্তা করে তিনি সেই পরামর্শ উপেক্ষা তো করলেনই, আহত অবস্থাতেই শুটিং স্পটে ফিরলেন।

এর আগে এই সিনেমার একটি গানের দৃশ্যের শুটিং চলার সময় আহত হন শ্রদ্ধা। অজয়-অতুলের সুরে তৈরি এই গানে ভারী গয়না ও পোশাকে সেজেছিলেন শ্রদ্ধা। দ্রুত লয়ের নাচের সময় হঠাৎই তিনি নিয়ন্ত্রণ হারান। শরীরের পুরো ভার বাঁ পায়ের ওপর পড়লে সঙ্গে সঙ্গে মেঝেতে লুটিয়ে পড়েন অভিনেত্রী।

এই আঘাতের ফলেই তিনি পা নাড়ানোর ক্ষমতা হারিয়ে ফেলেন। প্রথমে পা ভেঙে যাওয়ার গুঞ্জন ছড়ালেও, পরে জানা যায় তিনি পেশিতে গুরুতর চোট পেয়েছেন।

দুর্ঘটনা ঘটার পরপরই প্রযোজনা সংস্থা ও পরিচালক শ্রদ্ধার শারীরিক অবস্থার কথা বিবেচনা করে শুটিং বাতিল করে দেন। কিন্তু শ্রদ্ধা নিজেই শুটিং জারি রাখার অনুরোধ জানান। প্রযোজনা সংস্থার তরফ থেকে সংবাদমাধ্যমকে জানানো হয়েছে, অভিনেত্রী এই লোকসানের সময়ে চুপচাপ বসে থাকতে চাইছেন না।

তার অনুরোধ, নাচের দৃশ্য বা দাঁড়িয়ে শুটিং করতে না পারলেও, ক্লোজ-আপ বা ঘনিষ্ঠ দৃশ্যের শুটিংগুলো চালানো যাক। উল্লেখ্য, চিকিৎসকের পরামর্শ উপেক্ষা করে কাজ করার ঘটনাটিই এখন বলিউডে তার পেশাদারিত্বের নজির হিসেবে আলোচনা হচ্ছে।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

পলকসহ ২ ছাত্রলীগ নেতা রিমান্ডে

নতুন জায়গায় বাড়ির অনুরোধ ঋতুপর্ণার, এখনো হয়নি রেজিস্ট্রি

জাপানে শিক্ষাবৃত্তি ও বাংলাদেশি কর্মী নিয়োগ বাড়ানোর আহ্বান

শ্বাসরুদ্ধকর এল-ক্লাসিকো, রিয়ালকে কাঁদিয়ে শিরোপা বার্সার

মাদার বখশ গার্হস্থ অর্থনীতি কলেজ পরিদর্শনে শিক্ষা উপদেষ্ঠার বিশেষ সহকারী

আরাকান আর্মি বেঁচে আছেই মাদক বিক্রি করে : জাহাঙ্গীর আলম

ডাকসু নির্বাচনে বিজয়ীদের জামায়াত আমিরের শুভেচ্ছা

দুই মন্ত্রণালয়ের ৮৪ হাজার স্বেচ্ছাসেবী থাকবে পূজামণ্ডপে: উপদেষ্টা

ছাত্র আন্দোলনের গুলিবিদ্ধ শিক্ষার্থী ইমনও বাঁচলেন না

ছাত্রলীগ নিষিদ্ধ করায় ছাত্র সংগঠনগুলোর আচরণে কোনো পরিবর্তন আসবে?