রবিবার , ১৬ নভেম্বর ২০২৫ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

বাংলাদেশ এক পা এগোলে, পাকিস্তান দুই পা এগিয়ে আসবে: মাওলানা ফজলুর

প্রতিবেদক
editor
নভেম্বর ১৬, ২০২৫ ১২:০৩ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : পাকিস্তান ও বাংলাদেশের সম্পর্ক আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের শীর্ষস্থানীয় আলেম ও জমিয়তে উলেমায়ে ইসলাম–ফজল (জেইউআই-এফ) প্রধান মাওলানা ফজলুর রহমান।

তিনি বলেছেন, বাংলাদেশ (পাকিস্তানের দিকে) এক পা এগোলে, পাকিস্তান দুই পা এগিয়ে আসবে। ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে এক বড় ধর্মীয় সমাবেশে তিনি এই মন্তব্য করেন বলে রোববার (১৬ নভেম্বর) এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম দ্য ডন।

খতমে নবুয়ত সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে মাওলানা ফজলুর রহমান বলেন, বাংলাদেশের মানুষের সক্রিয়তা ও উদ্যমের মনোভাব অত্যন্ত শক্তিশালী। ধর্মভিত্তিক আন্দোলন স্থিতিশীলতা ও আদর্শের ধারাবাহিকতা অব্যাহত রাখা, সহিংসতা নয়। তিনি বলেন, দুই দেশের মধ্যে ঐক্যবদ্ধ ঈমানের বন্ধন এমন এক শক্তিশালী সম্পর্কে আবদ্ধ, যা কখনোই মুছে যাবে না।

মাওলানা ফজল জানান, পাকিস্তানের প্রতিনিধি দল শুধু অনুষ্ঠানে যোগ দিতে নয়, পাকিস্তানের জনগণের শুভেচ্ছা বার্তাও বাংলাদেশিদের কাছে পৌঁছে দিতে এসেছে। খতমে নবুয়তের বিষয়ে সম্মেলনের মূল প্রতিপাদ্য তুলে ধরে তিনি বলেন, এটি দুই দেশের জনগণের এক অভিন্ন বিশ্বাস।

তিনি বলেন, “পাকিস্তান ও বাংলাদেশের মুসলমানরা একই উম্মাহর অংশ”। উপমহাদেশের আলেমদের মতামত তুলে ধরে তিনি বলেন, কেউ যদি মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর পর নবুয়তের দাবি করে, তাহলে ওই ব্যক্তি ইসলামের আওতার বাইরে।

জেইউআই-এফ প্রধান আশা প্রকাশ করেন, এই সম্মেলন দুই দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা ও সম্পর্ক আরও দৃঢ় করতে ভূমিকা রাখবে। তিনি বলেন, “বাংলাদেশ এক কদম এগোলে পাকিস্তান দুই কদম এগোবে”। এছাড়া দুই দেশের পারস্পরিক সৌহার্দ্য ও বন্ধুত্ব আরও গভীর হবে বলেও এসময় আশা প্রকাশ করেন তিনি।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

রাজশাহী শিক্ষাবোর্ড : এসএসসি পুনঃনিরীক্ষণে ফেল থেকে পাস ৪৮ পরীক্ষার্থী

মালাক্কা প্রণালিতে ঘূর্ণিঝড় সৃষ্টি, আঘাত হানবে আজ

‘শুদ্ধ সাদা এক মেয়ের জীবন’— ছবিতে জীবনের গল্প বললেন পরীমণি

অবশেষে যুক্তরাষ্ট্র-ইউরোপীয় ইউনিয়নের বাণিজ্য চুক্তি

ধৈর্যের ফল সবসময় মিষ্টি হয় না : শ্রুতি দাস

আইইবি রাজশাহী কেন্দ্রের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

ঐশ্বরিয়ার পর এবার আদালতের দ্বারস্থ অভিষেক

থার্ড টার্মিনাল চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী : আফরোজা খানম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নতুন অর্থবছরে ৫৫১ কোটি টাকার বাজেট

বাংলাদেশিদের কিডনি পাচার, দিল্লির অ্যাপোলোর চিকিৎসক গ্রেফতার