নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) রাজশাহী কেন্দ্রের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ই মার্চ) নগরীর উপশহরস্থ আইইবি রাজশাহী কেন্দ্রের কনফারেন্স রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক। সভাপতিত্ব করেন আইইবি রাজশাহী কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী সরদার আনিছুর রহমান রানা।
অনুষ্ঠান পরিচালনা করেন আইইবির সম্পাদক প্রকৌশলী অধ্যাপক ড. মোহাম্মদ রবিউল ইসলাম সরকার। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মোহাম্মদ আনিসুর রহমান।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে আইবি রাজশাহী কেন্দ্রের ভাইস চেয়ারম্যান (এডমিন) প্রকৌশলী মো: মনিরুজ্জামান মনির, ভাইস চেয়ারম্যান (একাডেমিক) প্রকৌশলী মো: আব্দুর রশিদ সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রকৌশলীরা উপস্থিত ছিলেন। এতে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক বলেন, রমজানের শিক্ষাকে ধারণ করে সকল প্রকৌশলীকে জনসেবায় অবদান রাখতে হবে।


















