রবিবার , ১০ আগস্ট ২০২৫ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

রাজশাহী শিক্ষাবোর্ড : এসএসসি পুনঃনিরীক্ষণে ফেল থেকে পাস ৪৮ পরীক্ষার্থী

প্রতিবেদক
editor
আগস্ট ১০, ২০২৫ ১২:১৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক  : ২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার পুনঃনিরীক্ষণে ফেল থেকে পাস করেছে ৪৮ জন পরীক্ষার্থী। রোববার (১০ আগস্ট) সকাল ১০টায় শিক্ষা রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে ওয়েবসাইটে পুনঃনিরীক্ষণের ফলাফল প্রকাশ করা হয়।

প্রকাশিত ফলাফল সূত্রে জানা গেছে- এসএসসি পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন করেছিল ৬১ হাজার ২৭৯ জন পরীক্ষার্থী। এরমধ্যে ফলাফল পরিবর্তন হয়েছে ৩২৩ জনের। জিপিএ-৫ থেকে জিপিএ-৫ পেয়েছে ৭৪ জন। অন্য ফলাফল থেকে জিপিএ-৫ পেয়েছে ৩৫ জন। ফেল থেকে পাস করেছে ৪৮ জন। ফেল থেকে ফেল করেছে ১৬ জন পরীক্ষার্থী।

শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে- এবছর এসএসসি পরীক্ষায় ১ লাখ ৮২ হজার ৭৯২ জন শিক্ষার্থী অংশ নেয়। এদের মধ্যে ছাত্র ৯৪ হাজার ২৫৯ জন এবং ছাত্রী ৮৬ হাজার ৫১ জন। পাসের হার ৭৭ দশমিক ৬৩ শতাংশ। এ ফলাফলে ছাত্র পাসের হার ৭৩ দশমিক ৬৪ শতাংশ আর ছাত্রী পাসের হার ৮২ দশমিক ১ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২২ হাজার ৩২৭ জন পরীক্ষার্থী।

এ বিষয়ে রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম বলেন, ফেল থেকে পাস করেছে ৪৮ জন পরীক্ষার্থী। এবছর ফেল থেকে কোন পরীক্ষার্থী জিপিএ-৫ পাইনি। বিস্তারিত শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে দেওয়া আছে।

সর্বশেষ - অন্যান্য