রবিবার , ৯ নভেম্বর ২০২৫ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

ঢাকা-১০ আসনের ভোটার হতে যাচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ

প্রতিবেদক
editor
নভেম্বর ৯, ২০২৫ ৩:২৭ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : ঢাকা-১০ সংসদীয় আসনের ভোটার হচ্ছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

রোববার (৯ নভেম্বর) বিকেল ৩টার দিকে ধানমন্ডি থানা নির্বাচন অফিসে (গ্রিন লাইফ হাসপাতালের পাশে) তিনি উপস্থিত থাকবেন এবং তিনি ধানমন্ডি থানার ভোটার হবেন।

এক বার্তায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. সালাউদ্দিন ঢাকা পোস্টকে এ তথ্য জানিয়েছেন।

উল্লেখ্য, কুমিল্লা-৩ আসনের ভোটার উপদেষ্টা আসিফ মাহমুদ। ঢাকা-১০ (ধানমন্ডি-কলাবাগান-নিউমার্কেট-হাজারীবাগ) আসন থেকে তিনি নির্বাচন করতে পারেন। সেজন্যই এখানে ভোটার হচ্ছেন বলে জানা গেছে।

সর্বশেষ - অন্যান্য