শনিবার , ৮ নভেম্বর ২০২৫ | ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

‘সোলজার’ লুকে প্রকাশ্যে শাকিব, তোলপাড় নেটমাধ্যম

প্রতিবেদক
editor
নভেম্বর ৮, ২০২৫ ২:০৭ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : মেগাস্টার শাকিব খানকে নিয়ে বর্তমানে সরগরম চলচ্চিত্রপাড়া। একের পর এক নতুন লুক নিয়ে পর্দায় দেখা দিচ্ছেন নায়ক। সম্প্রতি তার আসন্ন সিনেমা ‘সোলজার’-এর লুক প্রকাশ্যে আসে; আর তা ঘিরে দর্শকদের আগ্রহ ওঠে তুঙ্গে। এমন সময়ে এই লুকেই জনসম্মুখে হাজির বাংলার কিং খান।

সম্প্রতি ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে দেখা যাচ্ছে, শাকিব খান একটি সম্পূর্ণ কালো পোশাকে এবং কালো সানগ্লাসে রয়েছেন। কিন্তু সবচেয়ে বেশি নজর কেড়েছে তার গোঁফ, যা তার ‘সোলজার’ লুকের একটি মূল অংশ।

মূলত, গত শুক্রবার (৭ নভেম্বর) সকালে রাজধানীর বনানীতে একটি প্রতিষ্ঠানের নতুন আউটলেট উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন শাকিব খান। কালো গ্লাসে ও কালো পোশাকে তার আগমনের খবর মুহূর্তেই ছড়িয়ে পড়ে আশপাশের পুরো এলাকায়।

এরপরই সৃষ্টি হয় হাজারও দর্শকের ভিড়। প্রিয় তারকাকে একনজর দেখার জন্য হুমড়ি খেয়ে পড়ে উৎসুক ভক্তরা। ভিড় সামলাতে হিমশিম খেতে দেখা যায় উপস্থিত নিরাপত্তা কর্মীদের। ভিডিওতে দেখা যায়, শাকিব খান উচ্ছ্বসিত দর্শকদের দিকে হাত নেড়ে তাদের ভালোবাসার জবাব দেন।

সেখানে উপস্থিত ছিলেন কনটেন্ট ক্রিয়েটর ইফতেখার রাফসান। এই সময় শাকিব খানকে নতুন সিনেমার এই লুক নিয়ে প্রশ্ন করেন তিনি।

এ সময় গোঁফ প্রসঙ্গে শাকিব খান বলেন, ‘শুটিং শেষে মেকআপ যারা আমার রিমুভ করেন আমি মাঝে মাঝেই তাদের বলি আমার গোঁফটা খুলে দেও। অনেকে অনেকক্ষণ আমার গোঁফের সামনে হাত দিয়ে নাড়াচাড়া করে তারপর বলে আরে এটাতো আসল।’- বলেই হেসে দেন শাকিব খান। যদিও গোঁফটা আসল নাকি নকল, তা স্পষ্ট হওয়া যায়নি।

প্রযোজনা সংস্থা সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স-এর এই সিনেমায় শাকিব খানকে একজন দেশপ্রেমিক হিসেবে দুর্নীতি ও সিন্ডিকেটের বিরুদ্ধে লড়তে দেখা যাবে। অ্যাকশন–ড্রামা ঘরানার এই সিনেমাটি চলতি বছরের ডিসেম্বরে মুক্তি পাবে বলে শোনা যাচ্ছে।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

মোদীর কাছে কোন কোন মন্ত্রণালয় চাইলেন নীতিশ-নাইডু

সরকারি মাধ্যমিক শিক্ষকদের ৫ দফা দাবিতে রাজশাহীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ইংল্যান্ডকে হারিয়ে জয় দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু অস্ট্রেলিয়ার

পদত্যাগ করলেন সিনিয়র সচিব আবদুল মোমেন

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

ইউনূস-মোদির বৈঠক নিয়ে এখনো ঢাকার চিঠির জবাব দেয়নি দিল্লি : পররাষ্ট্র উপদেষ্টা

প্রধান উপদেষ্টার সঙ্গে এয়ারবাসের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ

১৫ আগস্ট জাতীয় শোক দিবসের ছুটি ঘোষণা করে হাইকোর্টের রায় স্থগিত

প্রাকৃতিক দুর্যোগের ক্ষতি এড়াতে কাজ করছে সরকার: উপদেষ্টা

বৃষ্টিবিঘ্নিত দিনে টাইগারদের দারুণ শুরুর পর পাকিস্তানের প্রতিরোধ