শুক্রবার , ২১ জুন ২০২৪ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

প্রধানমন্ত্রীর সাথে জয়শঙ্করের সাক্ষাৎ, পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা

প্রতিবেদক
editor
জুন ২১, ২০২৪ ৯:১৮ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর। শুক্রবার (২১ জুন) ভারতের রাজধানী দিল্লির হোটেল তাজ প্যালেসে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নয়াদিল্লিতে পৌঁছানোর পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘বাংলাদেশ ভারতের গুরুত্বপূর্ণ অংশীদার ও বিশ্বস্ত প্রতিবেশী। এই সফর দ্বিপক্ষীয় অংশীদারিত্বকে আরো জোরদার করবে।’
প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এবং পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এ সময় উপস্থিত ছিলেন।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২১ ও ২২ জুন ভারত সফর করছেন। অষ্টাদশ লোকসভা নির্বাচনের পর ভারতে সরকার গঠনের পর এটাই প্রথম দ্বিপক্ষীয় রাষ্ট্রীয় সফর।
সফরকালে ভারতের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দ্বিপক্ষীয় আলোচনা ছাড়াও দেশটির প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু ও উপরাষ্ট্রপতি শ্রী জগদীপ ধনখড়ের সাথে সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে।
গত ৯ জুন ভারতের প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেয়া আন্তর্জাতিক নেতাদের মধ্যে ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সূত্র : ইউএনবি

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

গাজায় যুদ্ধবিরতি নিয়ে নিরাপত্তা পরিষদের ধৈর্য ফুরিয়ে যাচ্ছে

পাকিস্তানে সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলি, সেনা সদস্যসহ নিহত ৯

বিএনপিকে উদ্দেশ্য করে শিবির: ১৬ বছরে একটা ট্রাক সরাতে পারোনি, ভয় দেখিয়ে লাভ নেই

চীনা ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান শেখ হাসিনার

ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, শনাক্ত ১১০৮

অর্থ উপদেষ্টা-গভর্নরের বিরুদ্ধে মার্কিন পরোয়ানা স্থগিত : রাষ্ট্রদূত ফজল আনসারী

দুই মামলায় ৬ দিনের রিমান্ডে মমতাজ

মুক্তিযুদ্ধ জাদুঘরে আগুন, দুই ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

আগামী সরকারের জন্য ৭ দফা ‘পরিবেশ অ্যাজেন্ডা’ দিলেন রিজওয়ানা হাসান

৬১ যাত্রী নিয়ে ছাড়লো আন্ত:নগর বেনাপোল এক্সপ্রেস