বৃহস্পতিবার , ২০ জুন ২০২৪ | ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

রাজশাহী মহানগর ও জেলা যুবলীগের আংশিক কমিটি ঘোষণা

প্রতিবেদক
editor
জুন ২০, ২০২৪ ৭:২০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগর ও জেলা যুবলীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। সম্মেলনের নয় মাস পর বৃহস্পতিবার (২০ জুন) সংগঠনের কেন্দ্রীয় দফতর সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে মহানগর ও জেলা যুবলীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়। কমিটিকে আগামী ৬০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রে জমা দিতে বলা হয়েছে।
এর আগে গত বছরের (২০২৩ সাল) ২৬ সেপ্টেম্বর মহানগর ও জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল স্বাক্ষরিত মহানগর রাজশাহী যুবলীগের ১৪ সদস্য বিশিষ্ট কমিটিতে সভাপতি করা হয়েছে- আগের কমিটির যুগ্ম সম্পাদক মনিরুজ্জামান খান মনিরকে এবং সাধারণ সম্পাদক করা হয়েছে আগের কমিটির আরেক যুগ্ম সম্পাদক তৌরিদ আল মাসুদ রনিকে।
আর ১৯ সদস্য বিশিষ্ট রাজশাহী জেলা কমিটিতে সভাপতি করা হয়েছে –মাহমুদ হাসান ফয়সল সজলকে। তিনি আগের কমিটিতে সহসভাপতি ছিলেন। একই কমিটির যুগ্ম সম্পাদক ইয়াসির আরাফাত সৈকতকে করা হয়েছে সাধারণ সম্পাদক।

সর্বশেষ - অন্যান্য