শনিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৫ | ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

অভিনেত্রী দিশার বাড়িতে গোলাগুলি

প্রতিবেদক
editor
সেপ্টেম্বর ১৩, ২০২৫ ১২:৫২ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : গত ১৪ এপ্রিল মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় সালমান খানের বাড়ি গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট নিশানা করে একাধিক গুলির ঘটনা ঘটে। ঘটনার দায় স্বীকার করে নেয় গোল্ডি ব্রারর ও লরেন্স বিষ্ণোই। সেই ঘটনার বছর না যেতেই এবার বলিউড অভিনেত্রী দিশা পাটানির (ভারতের উত্তর প্রদেশে) বরেলির বাসভবনের বাইরে এলোপাতাড়ি গুলি চালানোর ঘটনা ঘটেছে।

শুক্রবার ভোর সাড়ে চারটার দিকে ঘটে এই ঘটনা। তবে এ ঘটনায় কেউ আহত হননি। কারা এই গুলি চালালো, কেন চালালো তা এখনও জানা যায়নি। এদিকে ফেসবুক পোস্টের মাধ্যমে গুলি চালানোর দায় স্বীকার করে পোস্ট দিয়েছেন গ্যাং স্টার বাহিনী। ফেসবুক পোস্টে লেখা ছিল, ‘আমি, বীরেন্দ্র চরণ এবং মহেন্দ্র শরণ (দেলানা) আজ খুশবু পাটানি ও বলিউড অভিনেত্রী দিশা পাটানির বাড়িতে যে গুলি চালানো হয়েছিল তার দায় স্বীকার করছি।

তিনি আমাদের শ্রদ্ধেয় সাধুদের (প্রেমানন্দ এবং অনিরুদ্ধাচার্য) অপমান করেছিলেন। তিনি আমাদের সনাতন ধর্মকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করেছিলেন। আমাদের পূজিত দেবদেবীদের অপমান বরদাস্ত করা হবে না। এটি কেবল একটি ট্রেলার ছিল। পরের বার যদি সে বা অন্য কেউ আমাদের ধর্মের প্রতি কোনো অশ্লীল আচরণ দেখায়, তাহলে আমরা কাউকে তাদের বাড়িতে জীবিত রেখে যাব না।

এই বার্তা শুধু তার জন্য নয়, চলচ্চিত্র জগতের সব শিল্পী এবং তাদের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য। ভবিষ্যতে যে কেউ আমাদের ধর্ম ও সাধুদের সম্পর্কে এ ধরনের অপমানজনক মন্তব্য করলে, তার পরিণতি ভোগ করার জন্য প্রস্তুত থাকতে হবে।

এ নিয়ে অভিনেত্রী দিশা এবং তার বড় বোন খুশবু এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেননি। পুলিশ জানিয়েছে, তারা গুলি চালানো ব্যক্তিদের খুঁজছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে করা ওই পোস্টের সত্যতা যাচাই করছে। স্থানীয় পুলিশ ও তদন্তকারী সংস্থা ঘটনাস্থল পরিদর্শন করেছেন, গোয়েন্দা তল্লাশী ও আলামত সংগ্রহ চলছে। তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের পরিচয় জানানো হবে বলে জানিয়েছে পুলিশ।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

৪৯ বছর ধরে ভারত ফারাক্কা বাঁধ পেতে বাংলাদেশের মানুষকে হত্যা করছে : ফরিদা আখতার

শ্বশুরবাড়িতে কী ছিল শাশুড়ির উপহার শিরিন শিলার

২০২৬ বিশ্বকাপে খেলা নিয়ে যা বললেন মেসি

প্রধান উপদেষ্টার সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত

চিকিৎসকদের নিরাপত্তায় ঢামেকে ২ প্লাটুন বিজিবি মোতায়েন

জুলাই অভ্যুত্থানে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বাচিপ রাজশাহীর সভাপতি ডা. জাহিদ, সম্পাদক ডা.অর্ণা

মালিক-শ্রমিক উভয়ের স্বার্থ রক্ষায় কাজ করার আহ্বান

সই জাল করে বোনের কাছে ফ্ল্যাট হস্তান্তর করেন টিউলিপ

নতুন শিক্ষাক্রমে প্রশ্নফাঁসের সুযোগ নেই : শিক্ষামন্ত্রী