রবিবার , ৩১ আগস্ট ২০২৫ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

নুরের খোঁজ নিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া

প্রতিবেদক
editor
আগস্ট ৩১, ২০২৫ ১২:২৯ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুরের চিকিৎসার খোঁজ নিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

শনিবার (৩০ আগস্ট) রাতে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান বলেন, হামলায় আহত নুরুল হক নুরের সার্বিক শারীরিক অবস্থা জানার জন্য ম্যাডাম তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনকে রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

শায়রুল জানান, খালেদা জিয়া এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছেন, হামলার ঘটনা অত্যন্ত মর্মান্তিক ও নিন্দনীয়। তিনি নুরের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন। এসময় তিনি নুরুল হক নুরের দ্রুত ও সম্পূর্ণ সুস্থতা কামনা করে তার জন্য দোয়া করেন।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত