বুধবার , ২৭ আগস্ট ২০২৫ | ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

রাজশাহীতে হত্যা মামলার আসামি খুনের ঘটনায় গ্রেফতার ১

প্রতিবেদক
editor
আগস্ট ২৭, ২০২৫ ১:০৮ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে হত্যা মামলার আসামিকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় একজনকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। তার নাম মো. ফয়সাল (২৬)। তিনি রাজশাহীর দুর্গাপুর উপজেলার হোজা অনন্তকান্দি গ্রামের বাসিন্দা। র‍্যাব-৫-এর রাজশাহী সিপিএসসির একটি দল সোমবার দিবা গভীর রাতে রাজশাহীর পুঠিয়া উপজেলার আগলা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
র‍্যাব বলছে, এ ঘটনায় গ্রেফতারকৃত ফয়সাল মামলার অন্যতম প্রধান আসামি।

র‍্যাব জানায়, পূর্ব শত্রুতার জেরে গত ১৪ মে জেলার দুর্গাপুর উপজেলায় মারামারির ঘটনায় হাসিবুর নামের এক ব্যক্তির মৃত্যু হয়। ওই ঘটনায় ১৫ মে দুর্গাপুর থানায় একটি হত্যা মামলা হয়। এ মামলার এজাহারনামীয় আসামি ছিলেন ওয়াজেদ আলি নামের এক ব্যক্তি। তিনি হত্যা মামলায় গ্রেফতার হয়েছিলেন। জামিনে মুক্ত হয়ে তিনি এলাকায় অবস্থান করছিলেন।

১০ আগস্ট ওয়াজেদ আলি তার ছেলেকে নিয়ে হোজা বিলে নিজের পানবরজে কাজ করছিলেন। এসময় একই গ্রামের অন্তত ৩০-৩৫ জন লাঠি, লোহার রড, হাঁসুয়া ও রামদা দিয়ে তার ওপর অতর্কিত হামলা চালিয়ে গুরুতর জখম করে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওয়াজেদ আলি মারা যান।

এ ঘটনায় নিহত ওয়াজেদ আলির স্ত্রী বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। এ মামলায় ফয়সালকে গ্রেফতার করে র‍্যাব। পরে পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়।

সর্বশেষ - অন্যান্য