রবিবার , ২৪ আগস্ট ২০২৫ | ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

রাকসুর নতুন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক নজরুল ইসলাম

প্রতিবেদক
editor
আগস্ট ২৪, ২০২৫ ১১:০৬ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন-২০২৫ এর নতুন প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক এফ নজরুল ইসলাম।শনিবার (২৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ্ হাসান নকীব তাকে নিয়োগ প্রদান করেন।

অধ্যাপক নজরুল এর আগে বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত কলেজগুলোর পরিদর্শকসহ একাধিক দায়িত্ব পালন করেছেন। এছাড়া রাকসুতে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে তার নিয়োগের কারণে শূন্য পদে লোক প্রশাসন বিভাগের অধ্যাপক পারভেজ আজহারুল হককে নতুন কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এর আগে অধ্যাপক এফ নজরুল ইসলাম রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (রুয়া) নির্বাচন-২০২৫ এর প্রধান নির্বাচন কমিশনার ছিলেন।

এ বিষয়ে অধ্যাপক এফ নজরুল ইসলাম বলেন, ‘শনিবার রাতে আমাকে রাকসু’র প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব দেওয়া হয়েছে, আলহামদুলিল্লাহ। সবার আকাঙ্খিত রাকসু নির্বাচন সফল করতে আমরা বদ্ধপরিকর। আমরা সবাই মিলে একটা সুন্দর নির্বাচন করতে চাই। বিভিন্ন সমস্যা আসবে, সেগুলো সমাধান করে আমরা সামনে আগাবো ইনশাআল্লাহ।’

প্রসঙ্গত, গত ২০ আগস্ট অধ্যাপক মো. আমজাদ হোসেন সরকারি কর্ম কমিশন (পিএসসি) সদস্য হিসেবে নিয়োগ পাওয়ায় রাকসুর প্রধান নির্বাচন কমিশনার পদটি শূন্য হয়।

সর্বশেষ - অন্যান্য