বৃহস্পতিবার , ২১ আগস্ট ২০২৫ | ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

রাজশাহীতে জাল নোট প্রতারক চক্রের মূল হোতা গ্রেফতার

প্রতিবেদক
editor
আগস্ট ২১, ২০২৫ ৪:৫০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক  : রাজশাহীতে জাল নোট প্রতারক চক্রের মূল হোতাকে গ্রেফতার করেছে র‍্যাব। তার নাম শহিদুল ইসলাম (৩৫)। মঙ্গলবার সন্ধ্যায় নগরীর কাশিয়াডাঙ্গা থানার কাঁঠালবাড়িয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বুধবার দুপুরের দিকে র‍্যাবের পক্ষ থেকে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়।

র‍্যাব জানায়, গ্রেফতার শহিদুল ইসলাম রাজশাহীতে জাল নোট চক্রের মূলহোতা। চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার হাটবাকইল গ্রামে তার বাড়ি। গ্রেফতারকালে তার কাছ থেকে ৫ হাজার টাকার জাল নোট, ৯ হাজার টাকা নগদ, একটি মোটরসাইকেল, একটি মোবাইল ফোন ও একটি সিম কার্ড জব্দ করা হয়।

র‍্যাব বলছে, শহিদুল দীর্ঘদিন ধরে একটি আন্তর্জাতিক চোরাচালান সিন্ডিকেটের মাধ্যমে জাল টাকা প্রস্তুত ও বিপণন করে আসছিলেন। এ ঘটনায় কাশিয়াডাঙ্গা থানায় তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়।

সর্বশেষ - অন্যান্য