বুধবার , ২০ আগস্ট ২০২৫ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

ক্যাম্পাসে ছাত্রীদের যাতায়াত সহজ করতে রুয়েটের ইভি সেবা উদ্বোধন

প্রতিবেদক
editor
আগস্ট ২০, ২০২৫ ৬:৪৩ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ছাত্রীদের অভ্যন্তরীণ যাতায়াত সহজ করতে খরচ-সাশ্রয়ী বৈদ্যুতিক যান (ইভি) তৈরি করেছে যন্ত্রকৌশল বিভাগ। বিশ্ববিদ্যালয়ের গবেষণা খাত থেকে অর্থায়নে তৈরি এ যানটি মঙ্গলবার (১৯ আগস্ট) উদ্বোধন করেন রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. এস. এম. আব্দুর রাজ্জাক।

প্রাথমিকভাবে গাড়িটি শুধুমাত্র ছাত্রীদের হোস্টেল থেকে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে পরিবহন সেবা প্রদান করবে। প্রতি ২০ মিনিট অন্তর গাড়িটি চলাচল করবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, এই উদ্যোগ সফল হলে সেবার পরিধি আরো বাড়ানো হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য বলেন, “আমরা বাইরে থেকে গাড়ি ক্রয় না করে রুয়েটের গবেষণা খাতে অর্থ বরাদ্দ দিয়েছি। এতে যেমন গবেষণাকে প্রাধান্য দেওয়া হয়েছে, তেমনি শিক্ষার্থীরাও বাস্তব প্রয়োগমুখী অভিজ্ঞতা অর্জন করেছে। এই অভিজ্ঞতা তাদের ভবিষ্যৎ পেশাগত জীবনে কাজে আসবে।”

প্রকল্পটির নেতৃত্ব দেন যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. শাহজাদা মাহমুদুল হাসান। প্রতিটি গাড়ির আনুমানিক উৎপাদন খরচ ৫-৬ লাখ টাকা, যা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ব্যবহৃত প্রায় ১৮ লাখ টাকা দামের ইভিগুলোর তুলনায় উল্লেখযোগ্যভাবে কম।

প্রকল্প সম্পর্কে অধ্যাপক ড. শাহজাদা মাহমুদুল হাসান বলেন, “এই উদ্যোগের মাধ্যমে আমরা আউটকাম বেসড এডুকেশনের (OBE) লক্ষ্যসমূহ অর্জন করতে পেরেছি। আমাদের শিক্ষার্থীরা শুধু জ্ঞানে নয়, বরং বাস্তব সমস্যার সমাধানেও সমান দক্ষতা প্রদর্শন করেছে।”

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

লুক্সেমবার্গের গ্র্যান্ড ডিউকের কাছে পরিচয়পত্র পেশ করলেন রাষ্ট্রদূত

হজযাত্রীদের ‘যৌক্তিক পরিমাণে’ কেনাকাটার আহ্বান সৌদি আরবের

রাজশাহীতে স্বরাষ্ট্র উপদেষ্টা ‘পুশ ইন বাড়লেও সীমান্তে নিরাপত্তার অভাব নেই’

দেশে ফিরছেন খালেদা জিয়ার উপদেষ্টা শিল্পী বেবী নাজনীন

বৃষ্টির জন্য আর খেলাই হলো না, অপেক্ষা বাড়লো বাংলাদেশের

বিয়ের পরিকল্পনার মাঝেই বিচ্ছেদ বিজয়-তামান্নার

বাড়ির পূজায় রানি-কাজলদের বাঙালিয়ানা

স্ক্রিনশট ফাঁস করে নুসরাত ফারিয়া বললেন, ‘এটা সম্পূর্ণ প্রতারণা’

হাঁটি হাঁটি পা পা দিয়ে রুক্মিণীর নতুন সফর

বিতর্কিত ওয়াকফ বিলের বিরুদ্ধে আন্দোলনে নামছে ভারতীয় মুসলিমরা