মঙ্গলবার , ২৭ মে ২০২৫ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

রাজশাহীতে স্বরাষ্ট্র উপদেষ্টা ‘পুশ ইন বাড়লেও সীমান্তে নিরাপত্তার অভাব নেই’

প্রতিবেদক
editor
মে ২৭, ২০২৫ ৬:৫৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সীমান্তে পুশ ইন বেড়েছে। তবে নিরাপত্তার কোনো অভাব নেই । মঙ্গলবার (২৭ মে) সকালে রাজশাহী কারা প্রশিক্ষণ কেন্দ্রে ডেপুটি জেলার ১৪ তম ব্যাচ ও কারারক্ষীদের ৬২ তম ব্যাচের প্রশিক্ষণ কোর্সের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সীমান্তে কোনো নিরাপত্তা ঘাটতি নেই। আমাদের বাহিনী সব ধরনের পরিস্থিতি মোকাবেলা করতে প্রস্তুত আছে। পাশাপাশি দেশের অভ্যন্তরে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটছে।

তিনি আরো বলেন, সীমান্তে পুশ ইন বেড়েছে। তবে এ জন্য আমরা প্রতিবাদও করেছি। যারা আমাদের দেশের নাগরিক, আমাদেরই ভাই–তাদের ক্ষেত্রে আমরা ভারতকে বলেছি, ‘তোমরা প্রোপার চ্যানেলে পাঠাও।’ যদি আমাদের দেশের নাগরিক হয়, অবশ্যই আমরা তাদের অ্যাকসেপ্ট (গ্রহণ) করব। কিন্তু সেটা করছে না।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ভারতসহ বিভিন্ন দেশের নাগরিকগণ যারা আমাদের দেশে অবৈধভাবে বসবাস করছে, তাদেরকে আমরা যেমন যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে ফেরত পাঠাই ঠিক তেমনিভাবে আমাদের দেশের নাগরিকদের আমরা সে প্রক্রিয়ায় ফেরত নিতে প্রস্তুত। এ বিষয়ে আমাদের বিভিন্ন পর্যায়ে আলাপ-আলোচনা হয়েছে। তাছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়ও এ বিষয়ে যোগাযোগ করছে।

তিনি আরো বলেন, সীমান্তে নিরাপত্তার কোনো অভাব নেই। আমাদের জনগণ সম্পূর্ণভাবে নিরাপদ। আমাদের বাহিনী যে কোনো পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত আছে। বর্ডারে কোনো রকমের অশান্তি হবে না। আপনাদের (সাংবাদিকদের) কাছে শুধু একটা অনুরোধ, আপনারা সত্য সংবাদ প্রকাশ করুন। কোনো সংবাদ যদি একটু বেশি প্রকাশ করা হয়, প্রতিবেশী দেশ কিন্তু একটা সুবিধা পেয়ে যায়। আপনারা সত্য সংবাদ প্রকাশ করে আসছেন, সেটাই করবেন।

আসন্ন ঈদুল আজহায় আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘গত ঈদ কিন্তু মাশাআল্লাহ অনেক ভালোভাবে হয়েছে। আপনারা (সাংবাদিকেরা) বিভিন্ন মাধ্যমে প্রকাশ করেছেন। এই ঈদও যেন একই মাপে হয়, সে জন্য আমরা সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দিয়েছি।’

বর্তমান সরকারকে একটি সংস্কারমুখী সরকার উল্লেখ করে বৈষম্যহীন ন্যায় ভিত্তিক কারা ব্যবস্থা গড়ে তোলা হবে বলেও উল্লেখ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ধানের উৎপাদন প্রায় ১৫ লক্ষ টন বেড়েছে। আলুর দামও কম রয়েছে। তিনি আরো বলেন, কিছু ক্ষেত্রে হয়তো কৃষকরা ন্যায্য মূল্য পাচ্ছে না। তবে সংশ্লিষ্ট সবাই যদি সহযোগিতা করে তাহলে কৃষকরা ন্যায্য মূল্য পাবে।

এর আগে প্যারেড গ্রাউন্ডে প্রধান অতিথি হিসেবে স্বরাষ্ট্র উপদেষ্টা অভিবাদন গ্রহণ ও প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন করেন। ১৮ জন নবীন ডেপুটি জেলার তিন মাস ও ৫০৮ জন কারারক্ষী ছয় মাসব্যাপী প্রশিক্ষণ শেষে এই সমাপনী কুচকাওয়াজে অংশ নেন।পরে বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী ডেপুটি জেলার ও নবীন কারারক্ষীদের হাতে ক্রেস্ট তুলে দেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

অনুষ্ঠানে কারা মহাপরিদর্শক সৈয়দ মো. মোতাহের হোসেন, রাজশাহী বিভাগের উপমহাপরিদর্শক ও কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্ট কামাল হোসেনসহ অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত