বুধবার , ৫ মার্চ ২০২৫ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

বিয়ের পরিকল্পনার মাঝেই বিচ্ছেদ বিজয়-তামান্নার

প্রতিবেদক
editor
মার্চ ৫, ২০২৫ ১২:৫৪ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : বিয়ের পরিকল্পনা করছিলেন অভিনেত্রী তামান্না ভাটিয়া ও অভিনেতা বিজয় ভার্মা। তার মাঝেই নতুন খবর, পথ আলাদা হয়েছে দুই তারকার। বিচ্ছেদের পথে হেঁটেছেন এই তারকা জুটি। এই খবর সামনে আসার পর থেকে রীতিমতো মাথায় হাত বিজয়-তামান্নার অনুরাগীদের।

পিঙ্কভিলার একটি প্রতিবেদন অনুসারে, তামান্না এবং বিজয়ের মধ্যে বিচ্ছেদ হলেও তাদের একে-অপরের প্রতি শ্রদ্ধা, বিশ্বাস, সৌহার্দ্যপূর্ণ বন্ধনে কোনো প্রভাব ফেলতে পারেনি। ভারতীয় সংবাদমাধ্যমের খবর, কয়েক সপ্তাহ আগেই ব্রেকআপ হয়েছে তামান্না ও বিজয়য়ের। তবে একে-অপরের ভালো বন্ধু হিসেবে থাকার পরিকল্পনা করছেন দুজন।

আপাতত দুজনেরই ফোকাস ক্যারিয়ারে। যদিও বিচ্ছেদের কারণ এখনও জানা যায়নি। এমনকী তামান্না এবং বিজয় তাদের বিচ্ছেদের গুঞ্জনেও কোনো প্রতিক্রিয়া জানাননি। এই তারকা জুটির সম্পর্ক নিয়ে চর্চা শুরু হয় ২০২৩ সালে লাস্ট স্টোরিজ ২ মুক্তির কয়েক মাস আগে। গোয়ায় দুজনকে একসাথে নববর্ষ উদযাপন করতে দেখা যায়।

সুজয় ঘোষের পরিচালনায় এই অ্যান্থলজিতেই প্রথমবার পর্দায় একসঙ্গে আসেন বিজয় ও তামান্না। এই কাজ করতে গিয়েই কাছাকাছি আসেন দুজন। এরপর নানা জল্পনা-কল্পনার পর এক সাক্ষাৎকারে নিজেদের সম্পর্কে সিলমোহর দেন তামান্না। তারপর থেকে এই জুটিকে প্রকাশ্যে ভালোবাসা উদযাপন করতে দেখা যায়।

একে-অপরের সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পোস্টে মন্তব্য করা থেকে শুরু করে একসঙ্গে ক্যামেরায় ধরা দেওয়া, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানো- সবটাই করতে দেখা যায়। সম্প্রতি হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তামান্না জানান, আগামী বছরই বিয়ে করতে চলেছেন তিনি। তবে সেই বিয়ের আগেই প্রকাশ্যে এলো অভিনেতার সঙ্গে তার বিচ্ছেদের খবর।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

আমার মেয়ে জামাইয়ের দিকে চোখ দিবি না, সোহানা সাবাকে শাওন

দেশ ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি হামিদ

শীতে শিশুদের সুস্থ রাখবে যেসব খাবার

উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সংবাদ সম্মেলন

ভারতে বসে শেখ হাসিনার বিবৃতিতে সমর্থন নেই মোদী সরকারের : বিক্রম মিশ্রি

ইরানের নতুন সামরিক কমান্ডারদের সম্পর্কে যা জানা গেছে

শাহরুখের জন্য ব্যবসা বন্ধ করলেন ভক্ত

রাজশাহী নিউ গভ: ডিগ্রী কলেজ : দাফরিক বিজ্ঞপ্তিতে ‘শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা সম্বলিত লোগো ব্যবহার

মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে সৌদি যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা

চলতি বছরের বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরবে পৌঁছেছে