মঙ্গলবার , ২৩ সেপ্টেম্বর ২০২৫ | ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

দ্বিতীয় দিনের মতো কমপ্লিট শাটডাউনে অচল রাবি

প্রতিবেদক
editor
সেপ্টেম্বর ২৩, ২০২৫ ৮:১৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : প্রাতিষ্ঠানিক সুবিধা (পোষ্য কোটা) ও শিক্ষক লাঞ্ছনার বিচারের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দ্বিতীয় দিনের মতো কমপ্লিট শাটডাউন পালন করেন শিক্ষক-কর্মকর্তারা। এতে বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ ছিল। ফলে রাজশাহী বিশ্ববিদ্যালয় কার্যত অচল হয়ে পড়ে।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরের সামনে সকাল ১০টা থেকে সব কার্যক্রম স্থগিত রেখে তাঁরা দিনভর অবস্থান কর্মসূচি পালন করেন।

এসময় অফিসার্স সমিতির সভাপতি মোক্তার হোসেন বলেন, ‘এর আগেও কিছু নামমাত্র ছাত্র আমাদের ওপর হামলা করেছে। প্রশাসনের কাছে আমরা শাস্তির দাবি জানালেও কোনো বিচার হয়নি। আমরা তদন্ত কমিটির ওপর আর আশ্বস্ত হতে চাই না। যত দিন পর্যন্ত এই প্রশাসন আমাদের দাবি মেনে না নিবে এবং শিক্ষক লাঞ্ছনার শাস্তি নিশ্চিতের আশ্বাস না দেবে, তত দিন পর্যন্ত আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে।’

প্রাতিষ্ঠানিক সুবিধা নিশ্চিত না হলে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে সহযোগিতা করবেন কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা আগেও বলেছি এখনো বলছি, আমাদের আন্দোলন চলুক আর না চলুক, রাকসু নির্বাচনে আমাদের সহযোগিতা থাকবে।’

জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম বলেন, ‘আমাদের পূর্বঘোষণা অনুযায়ী আজকের এই কর্মসূচি। আমাদের দাবি আদায়ের আগ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস-পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে।’

তিনি আরো বলেন, ‘আমাদের পূর্বঘোষণা অনুযায়ী আজকের এই কর্মসূচি। আমাদের দাবি আদায়ের আগ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস-পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে।’

এর আগে গত রোববার (২১ সেপ্টেম্বর) একই দাবিতে তাঁরা পূর্ণদিবস কর্মবিরতি এবং গতকাল সোমবার কমপ্লিট শাটডাউন পালন করেন। আর মঙ্গলবার দ্বিতীয় দিনের মত কমপ্লিট শাটডাউন পালন করেন তারা।

সর্বশেষ - অন্যান্য