মঙ্গলবার , ১২ আগস্ট ২০২৫ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

সারজিসের বিরুদ্ধে বিএনপি নেতার মানহানির মামলা

প্রতিবেদক
editor
আগস্ট ১২, ২০২৫ ২:২১ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ তুলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে গাজীপুর আদালতে মানহানি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) বেলা সাড়ে ১১টায় গাজীপুর মহানগরীর বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজ বাদী হয়ে গাজীপুর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মানহানি মামলার আবেদন করেন।

তানভীর সিরাজ বলেন, অপরাধী চক্রের ভিডিও ধারণ করায় সাংবাদিক তুহিনকে নির্মমভাবে হত্যা করা হয়। কিন্তু জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম প্রকৃত ঘটনা না জেনেই সাংবাদিক হত্যার ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিএনপিকে জড়িয়ে নানা অপপ্রচার চালিয়েছে, যা দলের ভাবমূর্তি নষ্ট করেছে। ইতোমধ্যে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনার এই হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটনসহ ঘটনার সঙ্গে সরাসরি জড়িত ৮ জন আসামিকে গ্রেপ্তার করেছেন। যেখানে রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি বলে জানিয়েছেন তিনি। আশা করি, ন্যায় বিচার পাব।

বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান বলেন, অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ২- এর বিচারক আলমগীর আল মামুনের বেঞ্চে মামলাটির আবেদন করা হয়। পরে শুনানি শেষে বিচারক মামলাটি আমলে নিয়ে আদালিত সিআইডিকে তদন্তের নির্দেশ দেন।

সর্বশেষ - অন্যান্য