জিল্লুর রহমান জয় : বিপিএলের দ্বিতীয় দিনে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে খুলনা টাইগার্স আর চট্টগ্রাম কিংস। মিরপুর শেরে বাংলায় টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন চট্টগ্রাম অধিনায়ক মোহাম্মদ মিঠুন। প্রথম ইনিংসে ব্যাটিং করে খুলনা। ২০ ওভার শেষে খুলনা ৪ উইকেট হারিয়ে সংগ্রহ করেন ২০৩ রান। এখন জয়ের জন্য চট্টগ্রামকে করতে হবে ২০৪ রান।
শুরুটা ভালো না হলেও শেষ এর দিকে মাহিদুল অঙ্কন ও উইলিয়াম বসিস্তু বিধ্বংসি বাটিং করে। উইলিয়াম বসিস্তু ৫০ বলে ৭৫ রান ও মাহিদুল অঙ্কন ২২ বলে ৫৯ রান করে অপরাজিত থাকেন। এই দুই জনের ব্যাটের উপর ভর করে জয়ের বিশাল লক্ষ্য ছুঁড়ে দেন চট্টগ্রামকে।
খুলনা একাদশ
নাইম শেখ, উইলিয়াম বসিস্তু, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), ইব্রাহিম জাদরান, আফিফ হোসেন, মাহিদুল অঙ্কন, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, আবু হায়দার রনি, মোহাম্মদ নওয়াজ, ওশানে থমাস।
চট্টগ্রাম একাদশ
হায়দার আলি, পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), উসমান খান, নাইম ইসলাম, শামীম হোসেন পাটোয়ারী, টম ও’কনেল, মোহাম্মদ ওয়াসিম, শরিফুল ইসলাম, খালেদ আহমেদ, আলিস আল ইসলাম।


















