রবিবার , ২৭ জুলাই ২০২৫ | ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

মিস ইন্ডিয়ার খাবারে বিষও মেশানো হয়েছে!

প্রতিবেদক
editor
জুলাই ২৭, ২০২৫ ১:০৫ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : সম্প্রতি ফের শিরোনামে উঠে এসেছেন প্রাক্তন মিস ইন্ডিয়া ও বলিউড অভিনেত্রী তনুশ্রী দত্ত। দিন কয়েক আগেই ক্যামেরার সামনে কাঁদতে কাঁদতে জানিয়েছেন, তার বাড়িতেই তাকে হেনস্তা করা হচ্ছে। মধ্যরাতে দরজায় ধাক্কা দেওয়া হচ্ছে।

আবার কখনও প্রচণ্ড চিৎকার করা হচ্ছে আশপাশ থেকে। এ নিয়ে বাধ্য হয়ে পুলিশের দ্বারস্থ হয়েছিলেনন তনুশ্রী। কিন্তু প্রতি মুহূর্তে ভয় হচ্ছে, তার সঙ্গে খারাপ কিছু একটা ঘটে যাবে। শুধু তাই নয় তনুশ্রী আশঙ্কা করছেন, তার পরিণতিও হবে প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মতোই।

এসবের মাঝে ফের মুখ খুললেন অভিনেত্রী। জানালেন গত পাঁচ বছর ধরে অদ্ভুত সব ঘটনা ঘটছে তার সঙ্গে। তনুশ্রী বলেন, ‘আমি ভয়ে ভয়ে আছি সুশান্তের মতো পরিণতি না হয়! আমি সরকারের কাছে সুরক্ষার আবেদন জানাচ্ছি। এই মাফিয়াদের সঙ্গে পেরে উঠব না। এরা ভয়ংকর। পুলিশ যেন এই ঘটনাকে আমার আগের অভিযোগের সঙ্গে গুলিয়ে না ফেলে। যত দ্রুত সম্ভব তদন্ত শুরু করার অনুরোধ জানাই।’

তবে, তনুশ্রীর এসব অভিযোগ শুনে অনেকেই তার দিকে আঙুল তুলেছেন। কেউ কেউ বলেছেন পুরোটাই তার নাটক। বিগবস্-এর নতুন সিজনে সুযোগ পাওয়ার জন্য নাকি এ সব করছেন। যদিও তনুশ্রী জানান, যা বলছেন সব সত্যি। প্রচারে থাকার জন্য কেঁদে কেঁদে ভিডিও করেননি।

এ নিয়ে অভিনেত্রী বলেন, ‘গত পাঁচ বছর ধরে অদ্ভুত সব ঘটনা ঘটেছে। কখনও আমার গাড়ির নিয়ন্ত্রণ হারিয়েছে। কখনও আবার আমার খাবারে বিষ মেশানো হয়েছে। আমার বাড়ির সামনেও অনেক কিছু ঘটতে থাকে। প্রচারের থাকার জন্য এ সব ভিডিও বানানোর প্রয়োজন নেই। আমি প্রাক্তন মিস ইন্ডিয়া, সেটা সকলের মাথায় রাখা উচিত।’

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

লালনগীতি শিল্পী ফরিদা পারভীনের খবর নিয়েছেন খালেদা জিয়া

নির্বাচন-সংস্কার নিয়ে অনাবশ্যক বিতর্কের কোনো অবকাশ নেই : ফখরুল

পোশাকের কারণে কটাক্ষের শিকার নেহা কক্কর

বছরটি খুবই গুরুত্বপূর্ণ, যুদ্ধ-পরিস্থিতির মতো সতর্ক থাকতে হবে : প্রধান উপদেষ্টা

লিভার ভালো রাখতে যে ৭ খাবার খাবেন

ওসমান হাদী হত্যার বিচার দাবিতে রাজশাহীতে মহাসড়ক অবরোধ

সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে প্রার্থী, রুমিন-নীরবসহ বহিষ্কার ৮

জামায়াতে ইসলামী রক্ত দিয়ে ইনসাফ প্রতিষ্ঠা করবে : শামীম সাঈদী

রেমালের প্রভাবে বাঁধ ভেঙে রাঙ্গাবালীর ২০ গ্রাম প্লাবিত

বাংলাদেশের মানবাধিকার প্রচেষ্টার প্রশংসা ইইউর প্রতিনিধিদলের