শনিবার , ৮ জুন ২০২৪ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

কঙ্গনাকে চড় মারা নারী নিরাপত্তাকর্মী ‘গ্রেফতার’

প্রতিবেদক
editor
জুন ৮, ২০২৪ ১২:৪১ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক: চণ্ডীগড় বিমানবন্দরে কঙ্গনা রানাওয়াতকে চড় মারার ঘটনায় অভিযুক্ত সেই সিআইএসএফ জওয়ানকে গ্রেফতার করা হয়েছে। বিশেষ সূত্রের বরাতে এই খবর জানিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো।

অভিযুক্ত জওয়ান কুলবিন্দর কৌরকে গতকাল বৃহস্পতিবারই সাসপেন্ড করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। বৃহস্পতিবার দিল্লিগামী বিমান ধরার জন্য চণ্ডীগড় বিমানবন্দরে গিয়েছিলেন কঙ্গনা।

নিরাপত্তা তল্লাশির সময়ে ওই সিআইএসএফ কনস্টেবলের সঙ্গে বচসায় জড়ান তিনি। অভিযোগ, কঙ্গনা নিজের মোবাইল তল্লাশির জন্য নির্দিষ্ট ট্রে-তে রাখতে চাননি। এর পরই নারী নিরাপত্তারক্ষী এসে কঙ্গনাকে সপাটে চড় মারেন বলে অভিযোগ।

কুলবিন্দর নিজে স্বীকারও করেছেন সে কথা। এও জানিয়েছেন, ২০২০ সালে কৃষক আন্দোলন নিয়ে কঙ্গনার পুরনো মন্তব্যের জন্য এই কাণ্ড ঘটিয়েছেন তিনি। তার কথায়, ‘তিনি একটি মন্তব্য করেছিলেন। বলেছিলেন, কৃষকেরা ১০০ টাকার বিনিময়ে সেখানে বসে রয়েছেন।

তিনি কি সেখানে গিয়ে বসে থাকবেন? তিনি যখন এ সব বলেছিলেন, তখন আমার মা সেখানে গিয়ে বসে প্রতিবাদ করছিলেন।’ কৃষক আন্দোলন চলাকালীন কঙ্গনা এক বার বলেছিলেন, ১০০ টাকার বিনিময়ে আন্দোলন করতে বসেছেন কৃষকেরা। এই মন্তব্যের জেরেই কঙ্গনাকে চড় মেরেছেন বলে জানিয়েছেন কুলবিন্দর।

চণ্ডীগড় থেকে বিমান ধরে দিল্লি বিমানবন্দরে নেমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানান কঙ্গনা। তাকে হেনস্থা করা হয়েছে বলে জানান তিনি। এরপরেই অভিযুক্তের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা হয়। তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। ঘটনার পরে একটি ভিডিও বার্তা প্রকাশ করেন কঙ্গনা। সেখানে গোটা ঘটনার বিবরণ দেন তিনি।

পঞ্জাবে সন্ত্রাসবাদ বৃদ্ধি পাচ্ছে বলে উদ্বেগও প্রকাশ করেছেন তিনি।লোকসভা নির্বাচনে এবার হিমাচল প্রদেশের মন্ডি থেকে বিজেপির টিকেটে জিতেছেন কঙ্গনা। ৭৪ হাজারের বেশি ভোটে তিনি হারিয়েছেন কংগ্রেসের বিক্রমাদিত্য সিংহকে।

সর্বশেষ - অন্যান্য